Ridge Bangla

টানা বৃষ্টির পর স্বস্তির আভাস

টানা ঝড় ও ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির পর কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবর মিলেছে। সাম্প্রতিক সময়ে জলাবদ্ধতা, হাওরাঞ্চলে অতিরিক্ত পানি প্রবেশ এবং নদ-নদীর পানি বৃদ্ধির কারণে বহু এলাকায় পাকা ধান তলিয়ে যায়, যা কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।

তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করতে পারে। সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত দেশে প্রায় টানা রোদ থাকতে পারে। এই সময়টিকে কাজে লাগিয়ে কৃষকদের দ্রুত ধান কাটা, মাড়াই ও শুকানোর প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে, আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটিও জানিয়েছে, সামনে কয়েক দিন ধান কাটার জন্য অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হলেও অতিভারি বৃষ্টির প্রবণতা কমেছে। অধিকাংশ এলাকায় এখন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন