Ridge Bangla

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব; ইউনিটে বাড়তে পারে দেড় টাকা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাইকারি ও খুচরা- উভয় পর্যায়ে মূল্য সমন্বয়ের প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এ পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ দেড় টাকা এবং খুচরা পর্যায়ে প্রায় ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। ব্যবহারভিত্তিক শ্রেণি অনুযায়ী গ্রাহকদের ওপর এই মূল্য সমন্বয় কার্যকর হবে। তবে স্বল্প ব্যবহারকারী বা লাইফলাইন গ্রাহকদের আপাতত এই বৃদ্ধির বাইরে রাখার পরিকল্পনা রয়েছে।

এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)সহ বিতরণ কোম্পানিগুলোও একই প্রস্তাবের ভিত্তিতে নিজেদের আবেদন প্রস্তুত করছে, যা শিগগিরই বিইআরসিতে জমা দেওয়া হবে। প্রস্তাব পাওয়ার পর বিধি অনুযায়ী গণশুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ বিভাগের মতে, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান এবং ভর্তুকির চাপ সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে জুনের শুরুতেই নতুন দর কার্যকর হতে পারে।

This post was viewed: 13

আরো পড়ুন