Ridge Bangla

গানের জগতে লিজার ১৭ বছর

২০০৮ সালে ক্লোজআপ ওয়ান জয় করে সংগীত জগতে প্রবেশ করেন সানিয়া সুলতানা লিজা। গত ১৭ বছর ধরে নিয়মিত নতুন গান ও স্টেজ শোয়ের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে আসছেন তিনি। লিজা বলেন, ১৭ বছর পার করেছি গানের জগতে। ভাবলেই স্বপ্নের মতো মনে হয়।

সম্প্রতি হৃদয় খানের সুরে তাঁর নতুন গান ‘নেই অধিকার’ প্রকাশিত হয়েছে, যা দীর্ঘস্থায়ী শৈল্পিক কাজের অংশ বলে তিনি মনে করেন। তিনি জানান, ভিউয়ের চেয়ে নিজের পছন্দ ও মানসম্মত গানকেই গুরুত্ব দিচ্ছেন এবং ভিন্নধর্মী কাজ করে যেতে চান।

লিজা এখন ‘আরটিভি লিটল স্টার’ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন। এতে বিচারক হিসেবে আরও রয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও জিনিয়া জাহান লুইপা। লিজা বলেন, অনেক মেধাবী খুদে প্রতিযোগী এখানে এসেছেন। আমরা চেষ্টা করেছি সঠিকভাবে মেধাকে মূল্যায়ন করার।

এছাড়াও লিজা দেশ–বিদেশের নিয়মিত স্টেজ শোতে সক্রিয় রয়েছেন।

This post was viewed: 49

আরো পড়ুন