Ridge Bangla

নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতার প্রকাশ। তিনি বলেন, সার্বিক পরিস্থিতিতে দ্বিমতপোষণ করেও দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে উদারতার পথ অবলম্বন করেছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশনে যতটুকু আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি বিষয়ে আলোচনা ও দাবি-দাওয়া জনগণের সামনে ওঠা হচ্ছে। অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে কোনো ঐকমত্য সম্ভব নয়।

তিনি আরও বলেন, আগামী সংসদে কোন আইন পাস হবে, তা শেষ পর্যন্ত সংসদের প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে। কিন্তু একটি পক্ষ এখনই সবকিছু পাস করতে চায়। শেখ হাসিনা বিদায়ের পরও অগণতান্ত্রিক আচরণ চালু রয়েছে।

নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা পক্ষগুলোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা গণতন্ত্র চায় না। বিএনপি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিস্থিতিতে দলটি উদারতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।”

This post was viewed: 36

আরো পড়ুন