Ridge Bangla

উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে, খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট

ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং ভারি বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় চাপ মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম।

তিনি জানান, সোমবার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল ৫২ দশমিক ১০ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই দিন সকাল ৬টাতেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “তিস্তা নদীর পানি বেড়ে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।”

This post was viewed: 1

আরো পড়ুন