Ridge Bangla

চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, লেবার পার্টি, জাগপা, নেজামে ইসলাম পার্টি, বিডিপি ও এবি পার্টিসহ ১১ দলের শীর্ষ নেতারা।

আয়োজকরা জানান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে লালদীঘি ময়দানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার মাঠ পরিদর্শন করেন ১১ দলের নেতারা।

This post was viewed: 3

আরো পড়ুন