Ridge Bangla

রাজবাড়ীতে পদ্মায় যৌথ অভিযান, ৩ জেলেকে জরিমানা

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে জরিমানা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় […]

ফুল বিজু পালনের মধ্য দিয়ে শুরু হলো বৈসাবি উৎসব

বান্দরবানের থানচি উপজেলায় ফুল বিজু পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি। রোববার (১২ এপ্রিল) ভোরে সূর্যোদয়ের আগেই সাংঙ্গু নদীসহ আশপাশের খাল ও ছড়ায় ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে প্রার্থনা করার মাধ্যমে চাকমা সম্প্রদায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করে। দেশের অন্যান্য অঞ্চলে পহেলা বৈশাখ একদিনে উদ্যাপিত হলেও পাহাড়ে বৈসাবি চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে […]

হবিগঞ্জে বীমা গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে এবং মৌলদ হোসেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। গ্রাহক সংগ্রহ ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের […]

অর্ধশতাব্দীর রেকর্ড ভেঙে বায়ার্নের নতুন ইতিহাস

বুন্দেসলিগায় সর্বশেষ ম্যাচে জয় দিয়ে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা নিজেদেরই এক রেকর্ড ভেঙে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার (১১ এপ্রিল) সেন্ট পাউলির জালে ৫ গোল দিয়ে বাভারিয়ানরা ৫৪ বছর আগের এক অনন্য উচ্চতাকে ছাড়িয়ে গেছে। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দলটি এখন লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক। ১৯৭১-৭২ মৌসুমে ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার […]

৫ দিনের মাথায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

গ্রেপ্তারের পাঁচ দিনের মধ্যে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এর আগে ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়, […]

প্রয়াত হলেন কিংবদন্তি আশা ভোঁসলে

ভারতীয় সংগীত জগতের এক নক্ষত্রের পতন ঘটল। দীর্ঘ আট দশকের সুরের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি জমালেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর পুত্র আনন্দ ভোঁসলে। শনিবার সন্ধ্যায় আকস্মিক বুকে […]

এক মাসে সড়কে প্রাণ গেল ৫৩২ জনের

দেশজুড়ে গত এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব তথ্য বিশ্লেষণ করে তৈরি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদন অনুযায়ী, এক মাসে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী এবং ৯৮ জন […]

তল্লাশিচৌকি দেখে উল্টে গেল সিএনজিচালিত অটোরিকশা, উদ্ধার সাড়ে ২৭ কেজি গাঁজা

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের তল্লাশি চলাকালে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড়ে জেলা […]

পহেলা বৈশাখ ঘিরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষ করে কর্মস্থলে ফিরেছেন সরকারি চাকরিজীবীরা। তবে খুব শিগগিরই আবারও টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে। চলতি সপ্তাহে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে যদি ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নেওয়া যায়, তাহলে সামনে মিলবে টানা পাঁচ দিনের অবকাশ। এই সুযোগ কাজে লাগাতে […]

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি: যেখানে ঘুমিয়ে আছেন বিশ্বযুদ্ধের সৈনিকেরা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ স্মৃতি বহন করছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত ‘ওয়ার সিমেট্রি’। ১৯৪০-৪৫ সাল পর্যন্ত মিয়ানমারে সংঘটিত ভয়াবহ যুদ্ধে ৪৫ হাজার কমনওয়েলথ সেনা নিহত হন। তাদের স্মরণে বাংলাদেশের কুমিল্লা, মিয়ানমার ও আসামের বিভিন্ন স্থানে সমাধি তৈরি করা হয়, যার মধ্যে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি অন্যতম। কুমিল্লা শহর থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে […]

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। একই দিন দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উল্লেখযোগ্য ১১টি উপজেলা হলো: টাঙ্গাইল […]

চট্টগ্রামের ওয়ার সিমেট্রি: বিশ্বযুদ্ধের নীরব সাক্ষী

চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত ‘চট্টগ্রাম ওয়ার সিমেট্রি’ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত একটি স্মৃতিসৌধ, যা বিশ্বের বিভিন্ন দেশের নিহত যোদ্ধাদের স্মৃতিরক্ষার জন্য নির্মিত। চট্টগ্রাম শহরের ওয়েল পার্ক রেসিডেন্স থেকে খুব কাছেই, দামপাড়ার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে, এটি অবস্থিত। দুই বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর হয়ে যুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সেনাদের প্রায় ১৭ […]

গুজবে ভরপুর তিন মাস, শীর্ষে বিএনপি

গত তিন মাসে দেশের প্রধান রাজনৈতিক দল ও তাদের শীর্ষ নেতাদের ঘিরে ছড়িয়ে পড়া গুজবের একটি চিত্র তুলে ধরেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’। প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে মোট ২৮৭টি গুজব ছড়ানো হয়েছে, যার মধ্যে ৮৫ শতাংশই নেতিবাচক। শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দল হিসেবে সবচেয়ে […]

ইসলামাবাদ বৈঠক: সমঝোতা ছাড়াই ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা কোনো ধরনের কার্যকর সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংলাপে বড় কোনো ঐকমত্য না হওয়ায় বর্তমানে বিষয়টি স্থবির হয়ে পড়েছে। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, আলোচনার টেবিলে মার্কিন প্রতিনিধি দলের […]

ইরান যুদ্ধ: তিনজন প্রত্যাখ্যান করলেও ফাঁদে পড়েছেন ট্রাম্প

ইরানে সামরিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের ওপর দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করা হয়েছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার মতে, এই উদ্যোগের পেছনে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকির টকশো “দ্য ব্রিফিং”-এ দেওয়া সাক্ষাৎকারে কেরি বলেন, যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাপ […]

হাসপাতালে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

হিন্দি সংগীত জগতের প্রবাদপ্রতিম শিল্পী আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই কিংবদন্তি বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়া এবং ফুসফুসজনিত জটিলতার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গায়িকার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ক্লান্তি এবং বুকে সংক্রমণের সমস্যা নিয়ে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর নাতনি […]

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত, আহত ৮

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হাই-এইচ মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাস চালক নাসিম (৩৫), সবুর আলী (৫২) এবং আনোয়ার হোসেন (৫০)। নাসিম দুর্ঘটনার পর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এরপর সবুর আলী ও […]