Skip to main content

Ridge Bangla

ডুরান্ড লাইন: পশতুনদের হৃদয়ে স্থায়ী বিভাজন এঁকেছে যে রেখা

​মানচিত্রের ওপর টানা একটি সরু রেখা যে কতটা রক্তক্ষয়ী হতে পারে, তার এক জ্বলন্ত উদাহরণ হলো ‘ডুরান্ড লাইন’। প্রায় ২৬৪০ কিলোমিটার দীর্ঘ এই বিতর্কিত সীমান্ত রেখাটি আধুনিক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা হিসেবে চিহ্নিত। তবে রাজনৈতিক দলিলের বাইরে এটি পশতুন জাতির জন্য এক বিয়োগান্তক উপাখ্যান। ১৮৯৩ সালে ব্রিটিশদের কূটকৌশলে টানা এই রেখাটি কেবল দুটি […]

পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র জুমাতুল বিদা, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে পালিত হয়। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ার মধ্য দিয়ে আজ বিদায় নিচ্ছে মহিমান্বিত এই মাস। হিজরি ১৪৪৭ সনের রমজানের শেষ জুমা হওয়ায় দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আবেগঘন। সারা দেশে মসজিদগুলোতে আজ জুমার নামাজে […]

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফকেন্দ্রিক এসব এলাকায় শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই ঈদের আমেজ বিরাজ করছে। সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী […]

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধে কঠোর হচ্ছে সরকার: নৌ প্রতিমন্ত্রী

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে এ বিষয়ে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীসেবা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে […]

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ জন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা এবং জনারদনের ছেলে। স্থানীয় […]