মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত বিমানের

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা থেকে ওই অঞ্চলের সব যাত্রীবাহী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে সামরিক অভিযান শুরুর পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা […]
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা দুই প্রান্তে যাত্রী ও যানবাহনের জন্য বিরাট দুর্ভোগ সৃষ্টি করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েকটি ফেরি নদী ও ঘাটে নোঙর করে অপেক্ষমাণ থাকছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে […]
বগুড়া সিটি করপোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে

বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিটি করপোরেশন গঠন এখন দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে খুব […]
২০২৫ সালে হতাশা ও অভিমানে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

সারা দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা তুলনামূলকভাবে বেড়েই চলেছে। ২০২৫ সালে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে মোট ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের প্রায় দুই-তৃতীয়াংশের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে, অর্থাৎ কিশোর-কিশোরীদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। দেশের […]
সুন্দরবনে মধু আহরণ: মধুর আড়ালে লুকিয়ে থাকা রক্তঝরা উপাখ্যান

সুন্দরবন; নামের মাঝেই যেন চিরকাল লুকিয়ে আছে এক বন্য প্রাকৃতিক সৌন্দর্য আর আদিম রহস্যের হাতছানি। পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন তার অসামান্য জীববৈচিত্র্যের জন্যই শুধু বিশ্ববিখ্যাত নয়, বরং এখানকার খাঁটি মধুর খ্যাতিও রয়েছে বেশ। সুন্দরবনের গভীরে ফোটা খলসি, গরান, পশুর, বাইন বা কেওড়া ফুলের প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি হওয়া এই মধু স্বাদে, গন্ধে ও ভেষজ […]
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, পিতা-পুত্রসহ আহত ৭ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩)-সহ অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি […]
নীল নদের তীরে সভ্যতার বিস্ময়: প্রাচীন মিশরের স্থাপত্য ও ইতিহাস

ইতিহাসের পৃষ্ঠায় চোখ রাখলে দেখা যায় বালির স্তরে স্তরে লেখা মানব সভ্যতার গল্প, আর নীল নদের শান্ত জলধারার মতো ধীরে ধীরে বয়ে যাওয়া সময়ের সাক্ষ্য। এই প্রাচীন জলধারা শুধু মিশরের ভূখণ্ড নয়, বরং রাজকীয় উত্থান-পতন, ফারাওদের শাসন ও প্রাচীন সভ্যতার বিস্তৃত চিত্র বহন করে। মিশরের স্থাপত্যশৈলী কেবল ইট-পাথরের কাঠামো নয়, বরং প্রাচীন প্রকৌশলবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও […]
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ফরিদপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী সন্তানকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কেবল শারীরিক নির্যাতনই নয়, ক্ষুব্ধ ওই পিতা ছেলের শিক্ষাজীবন অনিশ্চিত করতে পুড়িয়ে দিয়েছেন তার মাধ্যমিক পরীক্ষার সব বই-খাতা। সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে […]
৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা […]
চিলমারীতে বসন্তের রঙে রাঙলো শিমুলতলা, দর্শনার্থীর ভিড়

ফাগুনের হাওয়ায় চিলমারীর শিমুল গাছগুলো যেন রঙের মায়ায় লালজ্যোতি ছড়িয়ে দিয়েছে। থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মালেক মোড় থেকে সাদুল্লা পর্যন্ত মেঠোপথে সারি সারি শিমুল গাছ যেন বসন্তের আগমন ঘোষণা করছে। লাল ফুলে সাজানো গাছগুলো দেখতে এখন প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। স্থানীয়রা জানিয়েছেন, শিমুল গাছের এই ভীষণ রঙিন দৃশ্য এখন শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং পর্যটন ও […]
২০২৫ সালে রেকর্ড ১২৯ জন গণমাধ্যমকর্মী নিহত, দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ইসরায়েল

গণমাধ্যমের স্বাধীনতার ইতিহাসে গত ২০২৫ সাল ছিল রক্তক্ষয়ী ও বিষাদময় এক অধ্যায়। নিউ ইয়র্কভিত্তিক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে দায়িত্ব পালনকালে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সংস্থাটি ১৯৯২ সাল থেকে তথ্য সংগ্রহ শুরু করার পর এক […]
মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ। সরকার তখনই সফল হবে, যখন তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারকে সহযোগিতা করবেন। তিনি বলেন, আমরা এই […]
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ হবে: আইনমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ শিগগিরই জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি […]
আইন লঙ্ঘনে দুদিনে ২ হাজারের বেশি মামলা: ডিএমপি ট্রাফিক বিভাগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এ সময় অভিযান চলাকালে সড়কে শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে ২ হাজার ৯২টি মামলা করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, […]
গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল ৬৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনাব সঞ্জয় কুমার দে। প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চারু ও কারুশিল্পীদের দীর্ঘদিনের সাংগঠনিক প্রয়াসের ধারাবাহিকতায় এ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশি […]
ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ১৪ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্তের দাবি

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ১৪টি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিছু দেশে যুক্তরাষ্ট্রের […]