Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ জাতি, অঝোরে কাঁদলেন মনির খান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এই দুঃসহ মুহূর্তে তার প্রয়াণে শোবিজ অঙ্গনসহ সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে শোক প্রকাশ করেছেন প্রখ্যাত গায়ক মনির খান। গভীর শোক প্রকাশ করতে গিয়ে কাঁদতে কাঁদতে মনির খান বলেন, “এমন এক নেত্রীকে আমরা হারিয়েছি, যার মৃত্যুতে আজ সারা বাংলাদেশের মানুষ […]

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান […]

প্রিয় নেত্রীর শেষ বিদায়ে ঢাকায় লাখো মানুষের ঢল, জানাজা দুপুর ২টায়

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের আশপাশে মানুষের বিশাল সমাগম লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে শোকার্ত মানুষ ভিড় জমিয়েছেন প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। সকাল সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, জানাজা শুরুর […]

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির আগমনকে কেন্দ্র করে ঢাকায় কূটনৈতিক […]

এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত রুট অনুযায়ী মরদেহ বহনকারী গাড়িবহরটি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অতিক্রম করবে। ডিএমপি সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতাল থেকে যাত্রা শুরু করে মরদেহটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। এরপর নৌ সদর […]

আজ খালেদা জিয়ার জানাজা, শেষ প্রস্তুতিতে ব্যস্ত সংসদ ভবন এলাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। সর্বস্তরের মানুষের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, […]

বেগম খালেদা জিয়াকে কেন ‘আপোষহীন নেত্রী’ বলা হয়?

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গত চার দশকে যে কজন ব্যক্তিত্ব কেন্দ্রবিন্দুতে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা ছিল দীর্ঘ ও কণ্টকাকীর্ণ। তবে তাঁর নামের সঙ্গে একটি বিশেষ বিশেষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে- ‘আপোষহীন নেত্রী’। কোনো পদক বা রাষ্ট্রীয় উপাধি না হওয়া […]

খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক […]

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে সমাহিত হবেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানান, জাতির অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে, তাঁর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের কবরের পাশে […]