আজ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত এমসিকিউ পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় পিএসসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পিএসসি জানিয়েছে, এবারে ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিচ্ছেন ৬৮৩টি শূন্যপদের বিপরীতে। অর্থাৎ প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারি […]
উপদেষ্টা পরিষদে ১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাবের অনুমোদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ ও ৩টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হয়। সভায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ময়মনসিংহ, বরিশাল ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের অধ্যাদেশ অনুমোদন করা হয়। এ ছাড়া […]
দুদকের মামলার পর এনবিআরের সদস্য বেলাল হোসাইন ওএসডি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুদক […]
গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। শুক্রবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে সরকার এ সিদ্ধান্ত মেনে নিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কাঠামো অনুমোদন করেছে। তবে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং জাতীয় […]
স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনাকে দানব বানিয়েছে: বদিউল আলম

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের বিদ্যমান স্বৈরাচারী কাঠামো শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর সৃষ্টি না হয়, এজন্য সংসদে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা জরুরি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। আলোচনার […]
রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে হেরে গেল বাংলাদেশ

শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকেই চোখ ধাঁধানো এক গোলে পুরো গ্যালারি নাচিয়ে তুলেছিলেন হামজা চৌধুরী। নিশ্চিতভাবেই ফ্রি-কিক থেকে করা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলটি অনেক দিন মনে রাখবেন বাংলাদেশের মানুষ। মনে রাখবেন রোমাঞ্চের বাঁকে ভরা ম্যাচটিও। কিন্তু এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং চায়নার বিপক্ষে ম্যাচটিতে শেষ হাসি হাসা হয়নি স্বাগতিকদের। হংকং দুই […]
ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল ঘোষণা

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল হওয়ার পর এর অধীনে থাকা সব মামলা ও রায়ও অবশেষে বাতিল ঘোষণা করেছে সরকার। ফলে এ আইনের অধীনে সাজাপ্রাপ্ত ও মামলার আসামিরা সবাই দায়মুক্তি পাচ্ছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন হয়। বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি […]
সাইবার হামলার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে ১০ দফা বিশেষ নির্দেশনা। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনার চিঠি ইতোমধ্যে দেশের সব বিমানবন্দরের প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। […]
মোগল আমলে বাংলার অর্থনীতি

ভারতের ইতিহাসে মোগল যুগকে বলা হয় স্বর্ণযুগ। আর এই স্বর্ণযুগে বাংলার অবস্থান ছিল মুকুটে শোভা পাওয়া জ্বলজ্বলে এক রত্নের মতো। ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বাংলা ছিল উপমহাদেশের অন্যতম ধনী প্রদেশ। উর্বর ভূমি, সমৃদ্ধ কৃষি, রেশম ও মসলিনের মতো বিশ্বখ্যাত পণ্য সবমিলিয়ে বাংলা হয়ে ওঠে এক প্রাণবন্ত অর্থনৈতিক জগৎ। বাংলায় মোগল বিজয়ের সূত্রপাত […]
বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৬৯ শতাংশে

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশে। আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে প্রকাশিত সাময়িক হিসাবে এ তথ্য জানিয়েছে। বিবিএস জানায়, চলতি হিসাব প্রণয়নে গত অর্থবছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) উপাত্ত বিবেচনা করা হয়েছে। এর […]
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। এসময় দুই পক্ষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার পাশাপাশি বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং জাতিসংঘ সাধারণ […]