Ridge Bangla

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরে ৯৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে শহরের সাতমাথা, বড়গোলা, টিনপট্টি, বাদুরতলা, নামাজগড়, গোয়ালগাড়ীসহ বহু এলাকায় রাস্তা ডুবে যান চলাচল ব্যাহত হয়েছে। […]

রক্তাক্ত জুলাই: গণঅভ্যুত্থানের দিনলিপি

দীর্ঘ ৩৬ দিনের অপ্রতিরোধ্য রক্তাক্ত আন্দোলনে রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বছরের ঠিক মাঝামাঝি সময়ে যে আন্দোলন শুরু হয়েছিল, শেষমেশ তা গড়েছে সরকার উৎখাতের ইতিহাস। ৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন […]

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার (১৪ জুলাই) রাতে ঢাকার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাতে জুট বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে বলেন, “আপনি ও আপনার দল চমৎকার কাজ করছে।” […]

যুক্তরাষ্ট্রের নার্সিংহোমে আগুনে ৯ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফল রিভার শহরের একটি সহায়তাপ্রাপ্ত আবাসিক নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে ‘গ্যাব্রিয়েল হাউজ’ নামের ওই প্রতিষ্ঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ফল রিভার ফায়ার সার্ভিসের প্রধান জেফ্রি বেকন ঘটনাটিকে “অবর্ণনীয় ট্র্যাজেডি” হিসেবে বর্ণনা করে বলেন, “এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু […]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৮ জন ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা আগ্রাসনে ফের রক্তাক্ত হলো একটি দিন। সোমবার (১৪ জুলাই) একদিনেই অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। দক্ষিণ গাজার রাফা শহরে একটি সরকারি ত্রাণ বিতরণ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারান। একইদিনে খান ইউনিসে একটি বাস্তুচ্যুত শিবিরে […]

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় প্রাণ হারালেন ১১১ জন, অর্ধশতাধিক শিশু

পাকিস্তানে টানা মৌসুমি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১১১ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অন্তত ৫৩ জনই শিশু। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, গত ২৬ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানানো হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা […]

রূপপুরে ভয়াবহ নিয়োগ কেলেঙ্কারি: ঘুষ-দুর্নীতি আর স্বজনপ্রীতির মহোৎসবে নীরব কর্তৃপক্ষ

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ নিয়োগ অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ঘুষ, জালিয়াতি ও স্বজনপ্রীতির অভিযোগে প্রকল্পটি এখন তীব্র বিতর্কের মুখে। অথচ এসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এ […]

‘দুই বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে’ উত্তরে যা বললেন মেহজাবীন

সোশ্যাল মিডিয়ায় তারকাদের বিরুদ্ধে কটাক্ষ করা অনেকের নিত্য অভ্যাস হয়ে উঠেছে। বিশেষ করে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত কিংবা পেশাগত যেকোনো পোস্টেই নেতিবাচক মন্তব্য করতে দ্বিধা করেন না অনেক নেটিজেন। সাধারণত এসব নিয়ে মন্তব্য না করলেও মাঝে মাঝে তারকারাও পাল্টা জবাব দেন। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-কে ঘিরে। কানাডার মনট্রিয়েল শহর থেকে নিজের হাস্যোজ্জ্বল […]

সিনেমায় নাচ-গানে মাতাতে চান মন্দিরা

চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন ‘কাজলরেখা’ দিয়ে, আর প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন মন্দিরা চক্রবর্তী। গেল ঈদে মুক্তি পাওয়া তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’-তেও প্রশংসা পেয়েছেন। এখন একাধিক নতুন সিনেমার প্রস্তাব হাতে থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি মাশালা ঘরানার সিনেমায় কাজ করতে চান—বিশেষ করে যেখানে নাচ ও গানের গুরুত্ব বেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা বলেন, ‘একদম মাশালা […]

সামান্থার দিকেই অভিযোগের তীর, কার সংসার ভাঙলেন তিনি

দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রে। যিনি এক সময় নাগা চৈতন্য-এর সঙ্গে বিচ্ছেদের সময়ে নিজেকে ‘ভুক্তভোগী’ বলে দাবি করেছিলেন, এবার তাকেই তৃতীয় ব্যক্তি হয়ে অন্য এক সংসার ভাঙার অভিযোগের মুখে পড়তে হলো। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সামান্থার সঙ্গে বর্তমানে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত নির্মাতা রাজ নিদিমোরু। এই গুঞ্জনের […]

শাকিব খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া? গুঞ্জনে তোলপাড় ঢালিউড

ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে আলোচিত একটি সিনেমা। ভয়ঙ্কর এই চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর তার বিপরীতে বলিউড ও হলিউডের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে কাস্ট করা হতে পারে—এমন গুঞ্জনে সরগরম ঢালিউড অঙ্গন। ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের এই সিনেমাটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত […]

রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বও পেলেন ড. শেখ মইনউদ্দিন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন এবার রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পেয়েছেন। এতে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। সোমবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রুলস অব বিজনেস অনুযায়ী তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে চলতি বছরের ৫ মার্চ ড. শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন […]

জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলা

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা। সরকার তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে। সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল […]