Skip to main content

Ridge Bangla

ব্যাংক পরিচালনায় অন্তত ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের চিন্তা: গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে সদস্য সংখ্যা কমানো এবং অন্তত ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা ৫০ শতাংশের বেশি হতে পারে। এদের নিয়োগের জন্য বাংলাদেশ […]

ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা

ইয়েমেনের হোদেইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। সোমবার (৭ জুলাই) ভোরে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো এসব এলাকায় আঘাত হানে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। একই সঙ্গে রাস কান্টিব বিদ্যুৎকেন্দ্র এবং হুতিদের জব্দ করা একটি বাণিজ্যিক জাহাজ ‘গ্যালাক্সি লিডার’-এও হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে […]

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “দেশের […]

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৬ জুলাই) দলটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, […]

নদী ও পানির হিসাব বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চের ঘোষণা নাহিদ ইসলামের

নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে রাজশাহী থেকে লংমার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৬ জুলাই) দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এক পথসভায় তিনি এ ঘোষণা দেন। নাহিদ বলেন, “আজকের দিনে আমরা মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এখান থেকেই তিনি ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। এবার […]

তজুমদ্দিনে আবারও ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত দুই বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আবারও ভয়াবহ নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঁচড়া ইউনিয়নের বিএনপির সঙ্গে সম্পৃক্ত দুই যুবক—রাসেল ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ এবং হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী নারী নিজেই তজুমদ্দিন থানায় মামলা করেন বলে জানিয়েছেন ওসি মো. মহব্বত আলী। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত রাসেল ও […]

শ্রীলঙ্কায় স্বপ্ন পূরণ করলেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সরব। সম্প্রতি তিনি ছুটি কাটাতে গেছেন শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের পর্যটনকেন্দ্র মিরিসায় এবং সেখানে গিয়ে পূরণ করেছেন নিজের বহু দিনের একটি স্বপ্ন—ভ্রমণ করেছেন বিখ্যাত কোকোনাট হিল। সামুদ্রিক দৃশ্য, সারি সারি নারিকেল গাছ আর নীল আকাশের নিচে কোকোনাট হিলের মনোমুগ্ধকর সৌন্দর্যে আবেগে আপ্লুত হয়ে […]

কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে এগোলে পুলিশ এই কড়া প্রতিক্রিয়া জানায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে গত দুই সপ্তাহ ধরে শাহবাগে জাতীয় জাদুঘরের […]

টেক্সাসে ভয়াবহ বন্যায় ৭৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪১ জন। শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত ও হঠাৎ প্লাবনে রাজ্যটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কেবল কের কাউন্টিতেই মারা […]

রূপপুরে এমডি পদে পুনরায় বহাল ড. জাহেদুল হাছান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রকল্প পরিচালক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. জাহেদুল হাছানকে সরকারি চাকরিবিধি উপেক্ষা করে পুনরায় স্বপদে বহাল রাখার অভিযোগ এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৩০ জুন এক অফিস আদেশে বাংলাদেশ পরমাণু শক্তি […]

পাইপলাইন স্থানান্তর: আজ ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আজ সোমবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটছে। রোববার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস […]

ফের ‘দূরত্ব’ বজায় রাখছেন সামান্থা

সম্পর্কে জটিলতা তৈরি হলে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটাই শ্রেয়—এমন বিশ্বাসে নিজেকে পরিচালিত করেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ব্যক্তিগত জীবনেও এই নীতিই অনুসরণ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বললেন, ‘আমি যা ভাবি, তাই করি।’ সামান্থা ও তার সাবেক স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদ নিয়ে ২০২১ সালে যে আলোড়ন উঠেছিল, তা অনেকেরই মনে আছে। চার […]

সন্তানের মা হতে চান জয়া আহসান, তবে গর্ভে নয়, দত্তক নিয়ে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফয়সাল আহসানকে, তবে ২০১১ সালে সেই সম্পর্কের ইতি টানেন। এরপর আর কোনো সম্পর্কে জড়াননি এই অভিনেত্রী। যদিও এখনো তিনি সংসার শুরু করেননি, কিন্তু মা হওয়ার গভীর ইচ্ছে প্রকাশ করেছেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জয়া জানান, তিনি গর্ভধারণের […]

কুয়াকাটায় এক ইলিশের দাম ৭ হাজার ৭০০ টাকা

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ মাছ বিক্রি হয়েছে ৭ হাজার ৭০০ টাকায়। রোববার (৬ জুলাই) দুপুর ২টার দিকে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের হাইর এলাকায় জেলে জামাল মাতুব্বরের জালে ধরা পড়ে মাছটি। বিকেলে তা বিক্রির জন্য আনা হয় কুয়াকাটার আশাখালী বাজারের ‘বন্ধন ফিস-২’ আড়তে। আড়ত সূত্রে জানা গেছে, মাছটি নিলামের মাধ্যমে প্রতি […]

জাহিদ হাসানের চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড

প্রয়াত চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা ও আবেদন এখনো অম্লান। বাংলা চলচ্চিত্রের এই সুপারস্টারকে আজও ভালোবাসেন কোটি ভক্ত। তারই এক ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে মান্নাকে নিয়ে ব্যক্তিগত স্মৃতি শেয়ার করেছেন। জাহিদ হাসান বলেন, “একবার একটা অনুষ্ঠান উপস্থাপনা করছিলাম। সেখানে বলেছিলাম, মান্না ভাইকে দেখে মনে হয় উনি বাংলাদেশের […]

অস্ত্রোপচারের পর কড়া নিয়ম মানছেন ক্যানসারজয়ী দীপিকা কক্কর

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর সম্প্রতি যকৃতের ক্যানসারের জটিল লড়াই জয় করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মাসে ১৪ ঘণ্টাব্যাপী এক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে কাটিয়ে এখন তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং সেখানেই চলছে তার পরবর্তী চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ। অস্ত্রোপচারের সময় দীপিকার যকৃতের টিউমারের পাশাপাশি […]

পাকিস্তান প্রসঙ্গে কারিনার মন্তব্য আবারও আলোচনায়

ভারত-পাকিস্তান সম্পর্ক বহু বছর ধরেই রাজনৈতিক টানাপোড়েন আর নিরাপত্তা ইস্যুতে জটিল হয়ে উঠেছে। এর প্রভাব দুই দেশের সাংস্কৃতিক বিনিময়েও পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক পেহেলগাম জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের বলিউডে অংশগ্রহণ কার্যত নিষিদ্ধ করেছে। এই প্রেক্ষাপটেই আবার আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কারিনার এক পুরোনো সাক্ষাৎকার, […]

হেমা মালিনীর দিকে ছুরি নিয়ে তেড়ে গিয়েছিলেন সানি?

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম ও বিবাহ ঘিরে বিতর্ক দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে। প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও তাদের দুই ছেলে—সানি ও ববি দেওলের অস্তিত্ব থাকা সত্ত্বেও ধর্মেন্দ্রর দ্বিতীয় বিবাহ অনেকের চোখে এক জটিল পারিবারিক অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। এই প্রেক্ষাপটেই একটি বিতর্কিত গুজব ছড়িয়ে পড়ে—সানি দেওল নাকি রাগের মাথায় ছুরি হাতে হেমা […]