Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

আলোচনায় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে যুক্তরাজ্যের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও কথা হয়। এসব উদ্যোগ দেশে নতুন কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে বলে আলোচনা হয়।

এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের আগ্রহের কথাও জানান ব্রিটিশ হাইকমিশনার।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

This post was viewed: 4

আরো পড়ুন