Ridge Bangla

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা আটক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন তারা। কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্যান্য নেতাকে ঘটনাস্থল থেকে আটক করে।

এর একদিন আগে, সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।

This post was viewed: 9

আরো পড়ুন