Ridge Bangla

ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৬তম অবস্থানে রয়েছে। সর্বশেষ এ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই অথবা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব গন্তব্যে বাংলাদেশি নাগরিকরা ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা অথবা কিছু ক্ষেত্রে ই-ভিসা সুবিধা পাবেন।

এশিয়ার যেসব দেশে এ সুবিধা রয়েছে সেগুলো হলো ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও তিমুর-লেস্তে।

ক্যারিবীয় অঞ্চলে রয়েছে বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ ও টোবাগো।

আফ্রিকার তালিকায় রয়েছে বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া।

ওশেনিয়া অঞ্চলে রয়েছে কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু।

তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসানীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা দূতাবাস থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন