Ridge Bangla

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) তিনি দেশটিতে যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

This post was viewed: 7

আরো পড়ুন