Ridge Bangla

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন সরাসরি হাম আক্রান্ত ছিলেন। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৮ জনের।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

This post was viewed: 14

আরো পড়ুন