Ridge Bangla

উৎপাদনে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি, সৌদি আরব থেকে এলো ১ লাখ টন ক্রুড অয়েল

অবশেষে দুই মাস পর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ক্রুড অয়েলবাহী জাহাজ। বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে রওনা দেওয়া চীনা জাহাজ ‘নিনেমিয়া’ আজ বুধবার দুপুরে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এতদিন তেলবাহী জাহাজ দেশে আসা বন্ধ ছিল।

জাহাজ থেকে তেল খালাসে ৪ হাজার টন ধারণক্ষমতার ছয়টি লাইটার জাহাজ আগে থেকেই প্রস্তুত রাখা ছিল, যেগুলো দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৪ হাজার টন পর্যন্ত তেল খালাস সম্ভব। এই তেল সরবরাহের মাধ্যমে প্রায় এক মাস বন্ধ থাকার পর ইস্টার্ন রিফাইনারি বৃহস্পতিবার থেকে পুনরায় উৎপাদন শুরু করবে।

অ্যাঙ্করেজ থেকে তেল খালাস থেকে শুরু করে রিফাইনারি পর্যন্ত পৌঁছে দেওয়ার পুরো কার্যক্রমটি পরিচালনা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তবে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি পরিবহন খরচ বেড়ে প্রতি টনে প্রায় ১৪২ ডলারে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় আড়াই গুণ বেশি।

This post was viewed: 11

আরো পড়ুন