Ridge Bangla

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: উপদেষ্টা

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন তিনি।

উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন। এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যেই আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছাবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকায় দেশের কোনো পাম্পেই জ্বালানি সংগ্রহের জন্য দীর্ঘ সারি নেই বলে তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের ভূমিকার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখে। তবে সঠিক তথ্যের পরিবর্তে বিভ্রান্তিকর বা ভুল তথ্য প্রচার সহ্য করা হবে না বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

This post was viewed: 5

আরো পড়ুন