Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের বৈঠক

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চলমান কার্যক্রম নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের কথা নিশ্চিত করে বলেছেন, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য দেশটির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

পারমাণবিক শক্তি অর্জনের পথে বাংলাদেশের এই যাত্রায় রাশিয়া পাশে থাকবে বলে পুনরায় আশ্বস্ত করেছেন রোসাটম প্রধান অ্যালেক্সি লিখাচেভ। তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই বিদ্যুৎকেন্দ্রের বাকি কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাশিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

This post was viewed: 5

আরো পড়ুন