Ridge Bangla

মঙ্গলবার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারীপ্রধান পরিবারের সামাজিক সুরক্ষা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম মঙ্গলবার (১০ মার্চ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির সূচনা করবেন তিনি।

সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইলটিং পর্যায়ে দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত বহুস্তরীয় কমিটির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই শেষে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতার জন্য চূড়ান্ত করা হয়েছে।

সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট প্রয়োগ করে হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়। প্রতিটি পরিবার স্পর্শবিহীন চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তিসম্পন্ন একটি আধুনিক কার্ড পাবে। একটি কার্ডে সর্বোচ্চ পাঁচ সদস্য অন্তর্ভুক্ত থাকবে; বড় পরিবারে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়া হতে পারে।

This post was viewed: 4

আরো পড়ুন