Ridge Bangla

বিএনপির মনোনয়ন তালিকায় নেই শোবিজ অঙ্গনের কোনো শিল্পীই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপি ঘোষণা করেছে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে এবারের মনোনয়ন তালিকায় চমক রয়েছে—শোবিজ অঙ্গনের কোনো শিল্পীই মনোনয়ন পাননি। যদিও আগেই আলোচনায় ছিলেন সংগীত ও চলচ্চিত্রজগতের বেশ কয়েকজন তারকা। বিএনপির প্রার্থী প্রত্যাশীদের তালিকায় সংগীত অঙ্গনের নামই ছিল বেশি শোনা। তাদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়া আলোচনায় উঠে এসেছিলেন গায়ক আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যানসি, চলচ্চিত্র তারকা হেলাল খান ও শিবা সানু। কিন্তু চূড়ান্ত তালিকায় তাঁদের কারও নামই নেই।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে নীলফামারী-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। এবার সেই আসনে প্রার্থী হয়েছেন মো. আব্দুল গফুর সরকার। একইভাবে, গত নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী হয়েছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, যদিও এবার ওই আসনে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। অন্যদিকে, সংগীতশিল্পী মনির খানের ঝিনাইদহ-৩ আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান।

This post was viewed: 41

আরো পড়ুন