Ridge Bangla

হিজাব নিয়ে মামদানির দাবির জবাবে জেডি ভ্যান্সের ব্যঙ্গ

নিউ ইয়র্কে ২০০১ সালে সন্ত্রাসী হামলার পরে তার খালা হিজাব পরে শহরের সাবওয়ে দিয়ে যেতে নিরাপদ বোধ করতেন না বলে দাবি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভ্যান্স বলেন, “জোহরানের দাবি, ৯/১১ হামলার পরে আসল শিকার ছিলেন তার আত্মীয়। তার অভিযোগ, তার দিকে কেউ কুনজরে তাকিয়েছিল।” শুক্রবার নগরের ব্রঙ্কস এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে জোহরান বিরোধীদের সমালোচনা করেন। তার ভাষায়, তারা “ঘৃণাকে সামনে নিয়ে আসছেন।”

তিনি জোর দিয়ে বলেন, তাদের এই ইসলামভীতি শুধু মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে তাকেই আঘাত করছে না, বরং নিউইয়র্কে বসবাসরত প্রায় ১০ লাখ মুসলিমের আবেগেও আঘাত করছে।

বর্তমানে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য জোহরান জানান, তিনি তার নির্বাচনী প্রচারের মূল বার্তা—অর্থাৎ জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে মনোযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার প্রতিপক্ষরা দেখিয়ে দিয়েছেন, “ইসলামভীতি এখন তাদের মধ্যে একমত হওয়ার অন্যতম জায়গা হয়ে উঠেছে।”

This post was viewed: 48

আরো পড়ুন