Skip to main content

Ridge Bangla

ব্ল্যাক ডালিয়া হত্যা: হলিউডের আলো-আঁধারিতে আটকে থাকা এক অমীমাংসিত হত্যারহস্য

১৯৪৭ সালের ১৫ জানুয়ারির সকালবেলা। লস অ্যাঞ্জেলেসের সাউথ নর্টন অ্যাভিনিউয়ের এক ফাঁকা জমির পাশ দিয়ে নিজের ছোট মেয়েকে নিয়ে হাঁটছিলেন স্থানীয় বাসিন্দা বেটি বারসিঙ্গার। দূর থেকে সাদা কিছু একটা পড়ে থাকতে দেখে প্রথমে তার মনে হয়েছিল, হয়তো দোকানের কোনো ম্যানিকুইন ফেলে গেছে কেউ। কাছে গিয়ে ভুলটা ভাংতে খুব বেশি সময় লাগেনি। সেখানে এক তরুণীর নগ্ন […]

হাসির মহামারি: এক স্কুল থেকে ছড়িয়ে পড়া রহস্যময় হাসির অসুখ

১৯৬২ সালের ৩০ জানুয়ারি; পূর্ব আফ্রিকার টাঙ্গানিকার কাশাশা গ্রামের একটি মেয়েদের বোর্ডিং স্কুলে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করল তিন ছাত্রী। তারা হাসছিল, কিন্তু সেটি কোনো মজার ঘটনা দেখে স্বাভাবিক হাসি ছিল না। তাদের হাসি থামানো যাচ্ছিল না, পড়াশোনায় মন দেওয়া যাচ্ছিল না! কিছুক্ষণের মধ্যে আরও কয়েকজন ছাত্রী একই ধরনের সমস্যায় আক্রান্ত হতে শুরু করল। কয়েক […]

কর্পস ফ্লাওয়ার: পচা লাশের গন্ধ ছড়িয়ে যে ফুল ডেকে আনে অতিথি!

একটি ফুল ফুটেছে, আর সেটি দেখতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছে। অথচ ফুলটির কাছে পৌঁছানোর পর নাকে কোনো সুগন্ধ আসছে না, বরং এর গন্ধ অনেকটা পচে যাওয়া মাংস, নষ্ট মাছ কিংবা দীর্ঘদিন পড়ে থাকা মৃতদেহের মতো! অদ্ভুত শোনালেও এটাই কর্পস ফ্লাওয়ারের সবচেয়ে বড় আকর্ষণ! ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইনফরেস্টের এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Amorphophallus titanum। […]

ডেথ ভ্যালির চলন্ত পাথরের রহস্য

মরুভূমির শুকনো মাটির ওপর একটি পাথর পড়ে আছে। অস্বাভাবিক কিছু না ব্যাপারটা। কিন্তু পাথরটির পেছনে তাকালেই চমকে যেতে হবে আপনাকে। মাটির বুক চিরে চলে গেছে লম্বা একটি দাগ- কোনোটি একেবারে সোজা, কোনোটি আবার ঘুরে গেছে এদিক-ওদিক! দেখে মনে হয়, পাথরটি যেন নিজেই কয়েকশ মিটার পথ হেঁটে এসে সেখানে থেমেছে! আরও অদ্ভুত ব্যাপার হলো, আশপাশে মানুষের […]

পিঁপড়াকে ‘জম্বি’ বানায় যে ছত্রাক!

ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনের মাটির কাছাকাছি কোনো পাতার নিচে চোখ রাখলে কখনো কখনো অদ্ভুত একটি দৃশ্য দেখা যেতে পারে। একটি মৃত পিঁপড়া পাতার শিরা কামড়ে এমন শক্তভাবে আটকে আছে যে মৃত্যুর পরও তার চোয়াল খুলে যায়নি! মাথার পেছন থেকে বেরিয়ে এসেছে সরু, বাদামি রঙের একটি দণ্ডের মতো অংশ! দেখে মনে হতে পারে, কোনো ক্ষুদ্র গাছ যেন […]

নিউইয়র্কের ইটারনাল ফ্লেম ফলস: জলপ্রপাতের আড়ালে জ্বলা আগুনের রহস্য

নিউইয়র্কের এক জঙ্গলে ছোট্ট একটি জলপ্রপাতের কাছে পৌঁছালে প্রথমে অস্বাভাবিক কিছু আপনি দেখবেন না। পাথরের ধাপ বেয়ে পানি নেমে আসছে, চারপাশে গাছপালা, ভেজা শিলার গায়ে শ্যাওলা- সবই যেন স্বাভাবিক। কিন্তু আরেকটু কাছে গেলেই দৃশ্যটা বদলে যাবে। জলপ্রপাতের ধারার ঠিক পেছনে পাথরের ছোট্ট একটি খাঁজ থেকে জ্বলতে দেখা যায় আগুন! পানি পড়ছে কয়েক হাত দূরেই, কখনো […]