Ridge Bangla

বনদস্যুদের গুলিতে সুন্দরবনে কাঁকড়া শিকারি আহত

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন এলাকায় দস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান সেখানে আসেন। অবস্থা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার […]

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের পাঁচ দিনের কর্মসূচি

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচি প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক জানান, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ […]

হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৪ সালে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। শুনানিতে […]

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে […]

ঢাকায় রিকশার আগমন: ইতিহাস ও নগরজীবনের অবিচ্ছেদ্য অংশ

ঢাকার পথঘাট, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রিকশা। আজকের ব্যস্ত মহানগরে এটি যেমন সাধারণ মানুষের সহজলভ্য পরিবহন, তেমনি শহরের ঐতিহ্যেরও এক অনন্য প্রতীক। বিশেষ করে রাজধানী ঢাকাকে ‘রিকশার শহর’ বলা হয়। শহুরে জীবনের সড়কজুড়ে এর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এই পরিচিত বাহনটির উৎপত্তি ও ঢাকায় আগমনের ইতিহাস বেশ আকর্ষণীয়। রিকশা […]

হাসানের সুরেলা যাত্রার গল্প

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় মুখ সৈয়দ হাসানুর রহমান। ১৯৭৪ সালের ১৯ এপ্রিল তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। নব্বইয়ের দশকে তরুণ সমাজের কাছে এক আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। দুই শতাধিক ব্যান্ড গান গাইতে গিয়ে তিনি ব্যান্ড সঙ্গীতাঙ্গনে এক অনন্য পরিচিতি লাভ করেছেন। হাসানের সঙ্গীতজীবনের শুরু ১৯৯৩ সালে, যখন তিনি ব্যান্ড দল আর্কের (ARK) ভোকালিস্ট হিসেবে […]

বাঙালির মিষ্টিবিলাস: ঐতিহ্যের অপূর্ব আখ্যান

বারো মাসে তেরো পার্বণ- উৎসবপ্রিয় বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে বোঝাতে এই প্রবাদের চেয়ে ভালো কিছু আর হয় না। প্রতিটি অঞ্চলের উৎসবে কিছু অপরিহার্য উপাদান থাকে। বাঙালির উৎসবের অবিচ্ছেদ্য অংশ হলো মিষ্টি। উৎসব বা খাবার, শেষ পাতে একটু মিষ্টি না হলে যেন বাঙালির চলেই না। কেবল স্বাদ নয়, মিষ্টির সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক পরিচয় এবং শত […]