Skip to main content

Ridge Bangla

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা, ট্রেন চলাচল স্বাভাবিক হতে লাগবে আরও ৮-১০ ঘণ্টা

ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার কাজ শুরু হলেও রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় দুর্ঘটনাস্থলে ঈশ্বরদী জংশন ও পার্বতীপুর থেকে আসা রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কার্যক্রম […]

মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে ঈদযাত্রা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষ এখন বাড়ি ফিরতে শুরু করেছে। এতে যমুনা সেতু পশ্চিমপাড়ের মহাসড়কে যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছে। তবে চাপ বাড়লেও কোথাও যানজট না থাকায় স্বস্তিতে গন্তব্যে ফিরছেন ঈদযাত্রীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবুও মহাসড়কে […]

সান্তাহারে রেললাইন মেরামত শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ার পথে। লাইনচ্যুত ৯টি বগি সরিয়ে নেওয়ার পর রেললাইন মেরামতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান […]

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে কারখানার নিচতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে তিনতলা ভবনের বিভিন্ন অংশে। স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তাকর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা […]

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাতের সময়সূচি প্রকাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে […]