Ridge Bangla

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। তিন […]

নেশার টাকা জোগাতে মদনে শ্বশুরবাড়িতে চুরি, আটক জামাতা ও বাবা

নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের শ্বশুরবাড়িতেই চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক ও তার বাবা। রোববার (৮ মার্চ) দিবাগত রাতে নেত্রকোনার মদন পৌরশহরের শ্যামলী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও এলাকার তরুণ চন্দ্র কর্মকার (২২) ও তার বাবা বরুণ চন্দ্র কর্মকার (৪৫)। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ […]

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষা ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা না গেলে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় স্কুল […]

১৫ বছর পর চাকরিতে ফিরলেন বরখাস্ত হওয়া সাবেক ডিসি কোহিনূর

প্রায় দেড় দশক আগে বরখাস্ত হওয়া পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনরায় চাকরিতে বহাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা তার বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বরখাস্তকালীন পুরো সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করে বিধি অনুযায়ী […]

ভারত ট্যুরের আগে বড় ঘোষণা শাকিরার

লাতিন পপ তারকা শাকিরা দীর্ঘ ১৯ বছর পর ভারত সফরে আসছেন, যা সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। আগে থেকেই নির্ধারিত ছিল যে তিনি ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পারফর্ম করবেন। দর্শকদের বাড়তি আগ্রহের কারণে শাকিরা মুম্বইয়ে আরও একটি শো যোগ করেছেন। ফলে ১০ ও ১১ এপ্রিল মুম্বইয়ে […]

‘ফ্যামিলি কার্ড’ বিতরণের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনী পর্বে পারবিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। […]

৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

সাদিয়া ইসলাম মৌ নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের মডেলিং জগতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী নাম। ১৯৮৯ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে যাত্রা শুরু করেন এবং সে সময় রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিক পান। এরপর থেকে তিনি দেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল হিসেবে পরিচিতি পান এবং জনপ্রিয়তার দিক থেকেও দীর্ঘদিন শীর্ষে রয়েছেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি […]