Skip to main content

Ridge Bangla

আবারও মুক্তি পেছালো আলিয়ার সিনেমার

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’, যেখানে আলিয়া ভাট গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন, সেটির মুক্তির তারিখ আবারও পিছিয়েছে। প্রথমে ছবিটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা ছিল, পরে তা ২০২৬ সালের এপ্রিল করা হয়। তবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এবং সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’–এর সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে নির্মাতারা নতুন করে […]

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের

১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় নিহত শহীদদের স্মরণে আগামী ২৫শে মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা বা কেপিআইভুক্ত এলাকা ছাড়া সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত […]

পিছিয়ে যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীভিত্তিক চলচ্চিত্রের শুটিং আপাতত পিছিয়ে গেছে। আগে ধারণা করা হয়েছিল মার্চের মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে, তবে নতুন তথ্য অনুযায়ী চলতি মাসে আর কাজ শুরু হচ্ছে না। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হতে পারে। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে, আর […]

ভালো ফলনেও ন্যায্যমূল্য মিলছে না, লোকসানে ঈশ্বরদীর পেঁয়াজ চাষিরা

ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় ভুগছেন ঈশ্বরদীর মুড়িকাটা পেঁয়াজ চাষিরা। চলতি মৌসুমে উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে আবাদ করে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৯৫০ মেট্রিক টন পেঁয়াজ। কিন্তু বাজারদর কম থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি মণ মুড়িকাটা পেঁয়াজ ৭০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের […]

ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে অভিনেতা জায়েদ খানকে নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের কাজ করতে দেখা গেলে অনেকেই বিস্মিত হন এবং ধারণা করেন, তিনি সত্যিই হয়তো সেখানে দিনমজুরের কাজ করছেন। পরে জানা যায়, ছবিটি ‘আমেরিকান ড্রিম’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। সংগীতশিল্পী জন কবির পরিচালিত এই চলচ্চিত্রে জায়েদ খান একজন সংগ্রামী প্রবাসী বাঙালির চরিত্রে অভিনয় […]

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

উচ্চশিক্ষা ও গবেষণায় চৌর্যবৃত্তি (প্লেজিয়ারিজম) প্রতিরোধে সার্বজনীন অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। কমিশনের অডিটোরিয়ামে খসড়া অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালার ওপর অংশীজনদের মতামত গ্রহণের উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউএ) […]

তেহরানে তেলের ডিপোতে ইসরায়েলি হামলার পর রাস্তায় আগুনের নদী

ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। হামলার ফলে ছিদ্র হওয়া পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে রাস্তায় দাউদাউ করে আগুনের প্রবাহ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের রাস্তাগুলোতে ড্রেনের মধ্যে দিয়ে আগুন বয়ে যাচ্ছে এবং সাধারণ পথসমূহ আগুনের কুণ্ডলীতে […]

পদত্যাগ করেছেন ওয়াসার এমডি আব্দুস সালাম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি একটি গণমাধ্যমে “কানাডার বেগমপাড়ায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে […]

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত মোজতবা খামেনি

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর ছেলে মুজতবা হোসেইনি খামেনি দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে তার বাবার উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করে। খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, রয়টার্স ও গার্ডিয়ান প্রকাশ […]

দুপুরের মধ্যে তিনটি জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও […]

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী […]

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ ও নিরবচ্ছিন্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হবে আগামী ১৯ মার্চের যাত্রার টিকিট। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা […]

‘শ্রেষ্ঠ অদম্য নারী’র মরণোত্তর পুরস্কারে ভূষিত খালেদা জিয়া

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ […]

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়া চাইলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়াকোবাদ)। রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ইফতারের আগে দোয়া অধিক কবুল হয়- এ কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী […]

শাহেদ-১৩৬: আধুনিক যুদ্ধে ইরানের তৈরি নীরব ঘাতক যে আত্মঘাতী ড্রোন

​আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির জয়গান এখন আর শুধু ব্যয়বহুল স্টিলথ ফাইটার বা বিশাল সাবমেরিনের মধ্যে সীমাবদ্ধ নেই। গত কয়েক বছরে বিশ্বজুড়ে সামরিক কৌশলের আমূল পরিবর্তন ঘটিয়েছে ছোট, সস্তা এবং আত্মঘাতী ড্রোন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ (Shahed-136)। সম্প্রতি ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের পাল্টা আক্রমণ এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক ব্যবহারের ফলে […]

হরমুজ প্রণালী: ইরানের তুরুপের তাস

মার্কিন-ইসরাইলি জোটের সাথে ইরানের চলমান যুদ্ধ হরমুজ প্রণালীর গুরুত্ব আরো একবার স্পষ্ট করে তুলেছে। সংকীর্ণ এই নৌপথের প্রভাব কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং সারা বিশ্বেই। এর মূল কারণ কৌশলগত অবস্থান এবং তেল বাণিজ্যে এর অপরিহার্যতা। ঠিক একারণেই ইরানের প্রতিরক্ষা নীতির অন্যতম অনুষঙ্গ হরমুজ প্রণালী। ঐতিহাসিক গুরুত্ব এমন নয় যে কেবল তেল পরিবহনের জন্যই হরমুজ ঘিরে এত […]