ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও

পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে ঘটে যাওয়া এ ঘটনা সম্পর্কে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে তিনি ওই তরুণীর বাড়িতে অবস্থান করে রাত্রিযাপন করেন। পরদিন […]
ন্যাড়াবাহিনী প্রধান ‘কিলার বাবু’ নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু (৪০) ওরফে ‘কিলার বাবু’ প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় লিটন নামে তার এক সহযোগী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হাফিজ উদ্দিন। পুলিশ […]
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নকল রোধে সংশোধন হচ্ছে পাবলিক পরীক্ষা আইন

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নকলের ধরন বদলে এখন ডিজিটাল মাধ্যমে অনিয়ম বাড়ছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, অনলাইনে প্রশ্নপত্র ফাঁস এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি- এসব নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমান পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৯২)-এ […]
দেশের ৪৯ জেলায় হচ্ছে নতুন জিলা স্কুল

বর্তমান সরকার একটি আধুনিক, বৈষম্যহীন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ৪৯টি জেলায় নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জানা যায়, ব্রিটিশ আমলে বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৩টি জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। এরপর পাকিস্তান আমলে কুষ্টিয়া ও বরগুনা জেলাতেও দু’টি জিলা স্কুল প্রতিষ্ঠা করা হয়। নতুন জিলা স্কুল প্রতিষ্ঠা […]
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, ‘বৈঠকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট […]
তৃণমূল ছেড়ে নতুন দল গড়লেন হুমায়ুন কবীর

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তার নতুন দল আম–জনতা উন্নয়ন পার্টি ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তরের নিবন্ধন পেয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন হুমায়ুন কবীর। শুরুতে তিনি দলের নাম রাখেন ‘জনতা উন্নয়ন পার্টি’ এবং একে একটি ধর্মনিরপেক্ষ […]
রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমাবেন যেভাবে

রোজার মাসে ঈদের কেনাকাটায় ব্যস্ততা বাড়লেও রোজা রেখে দীর্ঘ সময় বাজারে ঘোরাঘুরি, ভিড় ও গরমে থাকার কারণে ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতার ঝুঁকি তৈরি হতে পারে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। তীব্র গরম এড়িয়ে বিকাল বা ইফতারের পর কেনাকাটা করা এবং সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে যাওয়া ভালো। সেহরি ও ইফতারে […]
হরমুজ প্রণালী বন্ধ: মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেওয়ার পরই ইউরোপীয় বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম হুহু করে বৃদ্ধি পায়। লন্ডন আইসিইর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ইউরোপের এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ৭০০ ডলার […]
সৌদিতেই অবস্থান করছেন রোনালদো, ক্লাবের অনুশীলনেও যোগ দিয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে খবর প্রকাশিত হয় যে, সৌদি আরবে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪১ বছর বয়সী এই ফুটবলারের ব্যক্তিগত উড়োজাহাজে করে সোমবার রাতে তার প্রেমিকা ও […]
আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পূর্ণাঙ্গ ৪০০ নম্বরের সিলেবাসে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি (১৫-১৮ এপ্রিল) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। তবে ফল প্রকাশ ও বৃত্তি বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত কোটা ও […]
আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

২০২৬ সালের আসন্ন ফুটবল বিশ্বকাপে না খেলার সম্ভাবনা আছে এশিয়ার দেশ ইরানের। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি আমেরিকা ও ইসরাইলের হামলায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। যার রেশ পড়েছে আসন্ন ফুটবল বিশ্বকাপেও। কারণ ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে আমেরিকা মহাদেশের তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সেখানে […]
চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে দুজনের প্রাণহানি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে সাগর (৩২) ও সানারুল (৩৪) নামে গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতের দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকায় একটি ক্লিনিকে চুরির চেষ্টা চলাকালে […]
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব

মাত্র ৩৩ বলে সেঞ্চুরি, তাও আবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনালে। এমনই এক ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন করলেন অনন্য এক রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য এই রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের তারকা অ্যালেন। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০০ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম […]
কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানে সামরিক অভিযানে দ্রুত সাফল্য না পাওয়ায় নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির পরিকল্পনা অনুযায়ী, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে স্থল অভিযান পরিচালনার চিন্তা করছে ওয়াশিংটন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইতিমধ্যে ইরানের বিদ্রোহী কুর্দি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের পশ্চিমাঞ্চলে […]
যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য মন কাঁদছে নারী এশিয়ান কাপ খেলতে আসা ইরানি ফুটবলারদের

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরান যেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পাশাপাশি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ইরানি নিহত হয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে নারী এশিয়ান কাপ ২০২৬। উক্ত টুর্নামেন্ট খেলতে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে কুইনসল্যান্ডে অবস্থান করছেন ইরানের নারী […]
ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

রোজায় সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর সহজেই পানিশূন্য হয়ে যেতে পারে। তাই ইফতারে পানি-সমৃদ্ধ খাবার, ফলমূল ও ঠান্ডা শরবত রাখা ভালো। এ ক্ষেত্রে ফ্রুট কাস্টার্ড একটি চমৎকার খাবার। এটি যেমন সুস্বাদু, তেমনি এতে থাকা বিভিন্ন ফলের কারণে স্বাস্থ্যকরও। তাই সহজেই ঘরে বসে ফ্রুট কাস্টার্ড তৈরি করে ইফতারের তালিকায় রাখা যেতে পারে। উপকরণ: দুধ ১ […]
উপসাগরীয় অঞ্চলে শাহেদ–১৩৬ ড্রোনের তাণ্ডব

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোন এখন মধ্যপ্রাচ্যেও আঘাত হানছে। প্রায় ৫০ হাজার ডলার মূল্যের এই ‘লোইটারিং মিউনিশন’ ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য সহজেই চেনা যায়। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে কয়েকশ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতে […]
লেবাননে ইসরাইলি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

লেবাননের অধিকৃত কাফারশোবা পাহাড়ে ইসরাইলি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে তারা জানিয়েছে, সামাকো সাইটে প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করে ট্যাংকটিকে আঘাত করা হয়েছে। একই দিন হিজবুল্লাহ পৃথকভাবে লেবাননে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনের জবাবে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে […]
মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭ জন

ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আরও বহু নৌসদস্য নিখোঁজ রয়েছেন। বুধবার সংঘটিত এ ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজে হামলার তথ্য […]
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শোধনাগারে সম্প্রতি সংঘটিত হামলার নেপথ্যে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই দাবি জানান। সামরিক সূত্রটি বলেন, এই হামলাটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বা ছদ্মবেশী অভিযান ছিল। ইরানের বিবেচনায়, ইসরায়েল মূলত নিজেদের […]