Ridge Bangla

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় কারাগারে বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন

ভাতের অভাব মেটাতে যে শিশুকন্যাকে গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন বাবা, সেই শিশুই দিনের পর দিন অনাহার ও বর্বর নির্যাতনের শিকার হয়েছে- এমন হৃদয়বিদারক ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং তাঁদের বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। […]

বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল সরকারের অনুমতি পাওয়ার পর আজ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন বাবর আজম-সালমান আলী আগারা। পাকিস্তান ক্রিকেট দল সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বো পৌঁছেছে এবং আগামী ৪ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ […]

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। ভূমিকম্পের সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। ভোররাতের এই কম্পনে অনেক […]

প্রাথমিক স্তরে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। প্রায় তিন বছর পর আবারও প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে। সংশোধিত এ মূল্যায়ন নির্দেশিকা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, […]

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর পেল বাংলাদেশিরা

ইতালিতে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর এনেছে দেশটির সরকার। বহুল আলোচিত নাগরিকত্ব আইনে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে ইতালি সরকার, যার সুফল পেতে পারেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। ইতালির ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় ব্যাপক ডিজিটাল ব্যবস্থা চালু হবে। সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ ও স্বয়ংক্রিয় যাচাইয়ের […]

শবে-ই বরাতে মুসলিম বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

পবিত্র শবে-ই বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বাণীতে তিনি এই শুভ কামনা জানান। বাণীতে তারেক রহমান উল্লেখ করেন, শাবান মাসের মহিমান্বিত রাত শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ রাতকে নাজাত বা মুক্তির রজনী […]