চট্টগ্রাম নগরে ৩৩০ জনকে নিষিদ্ধ ঘোষণা সিএমপির

চট্টগ্রাম মহানগরীতে চিহ্নিত ৩৩০ জন সন্ত্রাসীর প্রবেশ এবং অবস্থানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ […]
ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। […]
গুম হওয়া বাবার স্মৃতিচারণে শিশুদের আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (১৭ জানুয়ারি) ‘গুম-খুনের শিকার’ নেতাকর্মীদের পরিবারের সম্মেলন অনুষ্ঠানে আবেগঘন দৃশ্য দেখা গেছে। শিশুরা যখন নিখোঁজ বাবা এবং স্বজনদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়ছিল, তখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও নিজেকে সামলাতে পারেননি। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে এখনো নিখোঁজ অনেক পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের ফিরে […]
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাজ্য-ফ্রান্সসহ আটটি দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ […]
তবে কি ‘ডন থ্রি’তে ফিরবেন শাহরুখ খান?

ভারতের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডন থ্রি’ নিয়ে অনিশ্চয়তা চলছে। নতুন ডন হিসেবে ঘোষিত রণবীর সিং শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পর কে এই চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা বাড়ে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, শাহরুখ খান তাঁর আইকনিক ‘ডন’ চরিত্রে ফিরতে পারেন। তবে নাকি তিনি এর জন্য একটি বিশেষ শর্ত দিয়েছেন। টেলিচক্করের এক প্রতিবেদন […]
রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার: ডিএমপি

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করা হয়। ডিএমপি জানায়, মুগদা থানার অভিযানে ৯ জন, বনানী থানা এলাকা থেকে ৭ জন এবং রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার […]
ওবায়দুল কাদেরসহ পলাতক ৭ আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানি কাল

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে শুনানির দিন ধার্য রয়েছে আগামীকাল (১৮ জানুয়ারি)। এই মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে […]
সারাদেশে ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইইউ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে পর্যবেক্ষকরা বিভিন্ন জেলায় রওনা দিয়ে মাঠপর্যায়ে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে এ তথ্য জানান। তিনি […]
নারায়ণগঞ্জে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তার এক ছেলে আহত হয়েছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর […]
আসছে ধানুশের ‘কারা’

ধানুশ–ভিগনেশ রাজা জুটির নতুন ছবি ‘কারা’ পঙ্গালে প্রকাশিত প্রথম দৃশ্য ও ঝলকচিত্রের পর থেকেই ব্যাপক আলোচনায় এসেছে। রুক্ষ ও তীব্র মারদাঙ্গা ঘরানার এই ছবির ভিজ্যুয়াল ভাষা সমাজমাধ্যমে উত্তেজনা ছড়িয়েছে। সর্বভারতীয় সাফল্যের পরেও তামিলনাড়ুতে নিজের অবস্থান মজবুত করার চ্যালেঞ্জ হিসেবে ‘কারা’ ধানুশের জন্য ঘরের মাঠে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে। ছবিটির প্রথম ঝলকেই ধানুশের আগ্রাসী পুরোনো রূপে […]
নির্বাচনী প্রেক্ষাপটে দেশজুড়ে সহিংস অপরাধের উদ্বেগজনক চিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিত হত্যাকাণ্ড ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্রমবর্ধমান চিত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক বিরোধ, প্রভাব বিস্তার ও ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে হওয়া ধারাবাহিক সহিংসতায় সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া […]
চট্টগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে বেংগুরা এলাকায় এই অভিযান চালানো হয়। সেনা সূত্র জানায়, ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি বিদেশি শটগান, ১৩ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটক […]
নতুন রূপে পর্দা মাতাতে প্রস্তুত মৌনী রায়!

মৌনী রায় ২০২৬ সালে বলিউডে আরও বড় পরিসরে নিজেকে তুলে ধরতে প্রস্তুত। নতুন বছরে তিনি একাধিক বৈচিত্র্যময় চলচ্চিত্র ও ডিজিটাল ধারাবাহিকে কাজ করছেন, যেখানে কমেডি, বাস্তবধর্মী নাটক ও বিশেষ নৃত্য পরিবেশনার মাধ্যমে নিজের বহুমাত্রিক অভিনয় দক্ষতা প্রমাণের লক্ষ্য তার। ডেভিড ধাওয়ানের কমেডি ছবি ‘হাই জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর ও পূজা […]
কে জেফারের প্রিয় বন্ধু- সালমান নাকি রাফসান?

সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ে সম্প্রতি প্রকাশ্যে আসায় আগের গুঞ্জন সত্য প্রমাণিত হয়েছে। তাদের বিয়ে নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল, যা গত বুধবার অনুষ্ঠানের দৃশ্য প্রকাশের মাধ্যমে নিশ্চিত হয়। অতীতে বহুবার জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন উঠলেও জেফার এ বিষয়ে কখনো স্পষ্ট বক্তব্য দেননি। এ প্রেক্ষাপটে জেফারের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও আবার […]
পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলা, নিহত ১২ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি ব্যাংক লুট ও একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলুচিস্তানের খারান শহরে এ সহিংস ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ১৫ থেকে ২০ জন সদস্য একযোগে খারান […]
ট্রান্সকম গ্রুপের শেয়ার জালিয়াতিতে সিমিন রহমানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট

ট্রান্সকম গ্রুপের শেয়ার হস্তান্তরে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক সিমিন রহমানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১১ জানুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ চার্জশিটটি গ্রহণ করে এ বিষয়ে শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত […]
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দেশব্যাপী দুই দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত […]
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ বিএনপির কর্মীরা কখনো ধারণ করেননি’ এবং দলের আপসহীন ভূমিকার কারণে ষড়যন্ত্র বা অপপ্রচারে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব হবে না। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। সভা আয়োজন করে ‘মায়ের ডাক’ ও […]
আলিবাগে ৩৭.৮৬ কোটি টাকার জমিতে বড় বিনিয়োগ কোহলি-আনুষ্কার

বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা মুম্বাই-সংলগ্ন উপকূলীয় শহর আলিবাগে বড় বিনিয়োগ করেছেন। মহারাষ্ট্রের রায়গড় জেলার জিরাড গ্রামে তারা দুটি সংলগ্ন প্লট মিলিয়ে ৫.১৯ একরের বেশি জমি কিনেছেন, যার আনুমানিক মূল্য ৩৭.৮৬ কোটি টাকা। ১৩ জানুয়ারি রেজিস্ট্রি হওয়া এই জমির জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে প্রায় ২.২৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। জমিটি সামিরা ল্যান্ড অ্যাসেটস প্রাইভেট […]
নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত হয়েছে। বেতন কমিশন ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে প্রতিবেদন দাখিল করবে, যা পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে পুরোপুরি বাস্তবায়িত হবে। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে […]