Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক শোকবার্তায় তিনি তাঁর মৃত্যুতে বাংলাদেশের জনগণ ও পরিবারের প্রতি সমবেদনা জানান। শাহবাজ শরিফ বলেন, “খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। শোকের এই মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ […]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনব্যাপী শোক ঘোষণা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, “গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতার […]

খালেদা জিয়াকে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত […]

খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রতিরোধের প্রতীক: প্রেস সচিব

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এই শোক সংবাদে বিএনপির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা ১৩ […]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন মহান অভিভাবক ও নেত্রীকে হারাল। এই ক্ষতি অপূরণীয়। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী […]

বেগম খালেদা জিয়া: রাজনীতির অঙ্গনের এক কিংবদন্তির চিরবিদায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পোস্টসহ দলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানানো হয়, ফজরের নামাজের পরপরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। […]

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচারিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ভাষণে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে […]

অন্তহীন জীবনের পথে পা বাড়ালেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে খালেদা […]