শোলাকিয়ায় ১৯৮ তম ঈদ জামাত, নিরাপত্তায় ৫ স্তরের প্রস্তুতি

ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতের ১৯৮তম আয়োজন। ঈদের দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত। বুধবার (৪ জুন) ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। মুসল্লিদের কাতারবিন্যাস, সাউন্ড সিস্টেম, টেন্ট, জল সরবরাহ ও […]
কুয়েট-ববিতে ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়

দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়—খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)—উপাচার্য (ভিসি) পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৬ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বুধবার (৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা […]
ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী শনিবার, ৭ জুন ঈদের দিন মেট্রোরেল চালু থাকবে না বলে বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে ৮ […]
জোট ছেড়ে ডাচ সরকারকে পতনের মুখে ফেললেন কট্টর ডানপন্থী নেতা

নেদারল্যান্ডসে এক বছরেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে ভেঙে পড়েছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। কট্টর ডানপন্থী নেতা গীর্ট উইল্ডার্স তাঁর দল পিভিভি (ফ্রিডম পার্টি) সরকার-সমর্থিত জোট থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত অভিবাসন নীতি নিয়ে তীব্র মতবিরোধের জেরে মঙ্গলবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রী ডিক স্কোফ জোট নেতাদের সঙ্গে এক জরুরি […]
সুদানে জাতিসংঘের ত্রাণবহরে হামলায় পাঁচজন নিহত

সুদানের উত্তর দারফুরের এল-ফাশার শহরে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া জাতিসংঘের একটি ত্রাণবহরে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার রাতে এল-কমা শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন এবং বহু ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে। ১৫টি ত্রাণ ট্রাক নিয়ে গঠিত কনভয়টি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং ইউনিসেফের পক্ষ […]