Ridge Bangla

রাতে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে ঝুঁকিতে রয়েছে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও নোয়াখালী।

এই পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 41

আরো পড়ুন