Ridge Bangla

মাসে কয়বার ফেসিয়াল করা উচিত?

ফেসিয়াল হলো এক ধরনের স্কিন কেয়ার ট্রিটমেন্ট, যা এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের মরা চামড়া দূর করে, আর্দ্রতা বজায় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এর ফলে ত্বক ফিরে পায় প্রাকৃতিক জেল্লা ও উজ্জ্বলতা।

ত্বক টানটান ও সতেজ রাখতে নিয়মিত ফেসিয়াল করা জরুরি। এতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় এবং দাগছোপহীন, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ফেসিয়াল ত্বক পরিষ্কারের পাশাপাশি পুষ্টি যোগাতেও সহায়তা করে।

সাধারণত মাসে একবার বা দুই মাসে একবার ফেসিয়াল করা হয়ে থাকে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রতি ১৫ দিনে একবার, অর্থাৎ মাসে দুইবার ফেসিয়াল করাই সবচেয়ে উপকারী। এতে ত্বকের ছিদ্র পরিষ্কার হয়, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমে যায় এবং ত্বক হয় আরও সুস্থ ও উজ্জ্বল।

বিশেষ করে শুষ্ক ত্বকের ক্ষেত্রে মাসে দু’বার ফেসিয়াল করলে ত্বক হাইড্রেট থাকে। শুষ্ক ত্বকের ছিদ্র দ্রুত আটকে যায়, যার ফলে হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডস দেখা দেয়। তাই ১৫ দিন অন্তর একবার ফেসিয়াল করাই সবচেয়ে ভালো বলে পরামর্শ দেন ত্বক বিশেষজ্ঞরা।

This post was viewed: 48

আরো পড়ুন