Ridge Bangla

শাহজালালে অভিযান, সোয়া ২ কোটি টাকার পণ্য জব্দ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নজরদারি চালিয়ে বিপুল পরিমাণ রূপার তৈজসপত্র, বিদেশি ওষুধ, মদ ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়, যার সম্মিলিত বাজারমূল্য আনুমানিক ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ইতালি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৫৪ কেজি রূপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ উদ্ধার করা হয়। অত্যন্ত কৌশলে লুকানো এই রূপার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।

একই দিনে তুরস্ক থেকে আসা অপর একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে প্রায় ২৫ হাজার ৯৩৫ পিস আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

কাতার থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬ লিটার বিদেশি লিকার বা মদ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এছাড়া গুয়াংজু থেকে আসা ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগ থেকে ১২টি নতুন স্মার্টফোন ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন