Ridge Bangla

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

১৩ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, এ হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এর মধ্যে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ শিশু। হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১৭ হাজার ২৪ জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন এবং ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

This post was viewed: 5

আরো পড়ুন