Ridge Bangla

নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, নববর্ষ উদযাপনে দেশের কোথাও কোনো নিরাপত্তা হুমকি নেই। সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি জানান, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি র‍্যাব ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। র‍্যাব সদস্যরা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। ৩০৮টি টহল টিম মাঠে থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে।

র‌্যাব মহাপরিচালক বলেন, নিরাপত্তার জন্য শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রয়েছে এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা রোধ করা হবে।

This post was viewed: 5

আরো পড়ুন