Ridge Bangla

দেশবাসী ও প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, “মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে আসছে আরও একটি বাংলা নববর্ষ। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে এসেছে।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সকলের জন্য ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ডা. শফিকুর রহমান সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবারের নববর্ষে আমাদের লক্ষ্য একধাপ এগিয়ে গিয়ে প্রিয় দেশ ও জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

This post was viewed: 5

আরো পড়ুন