Ridge Bangla

অনুদানের ৬০টি বকনা গরু বিতরণে অনিয়মের অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের মাঝে ৬০টি বকনা গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের আওতায় গরু বিতরণের কথা থাকলেও উপকারভোগীদের সুনির্দিষ্ট তালিকা না থাকায় পুরো বিষয়টি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জেলেদের মাঝে ৬০টি বকনা গরু ও খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খান। তিনি দাবি করেন, গরুগুলো বিতরণ করা হয়েছে, কিন্তু তার কাছে ৬০ জন উপকারভোগীর কোনো তালিকা নেই। সব তালিকা প্রকল্প দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উপজেলা অফিসে এ-সংক্রান্ত কোনো তালিকা নেই এবং তিনি তা দিতে অপারগ। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সন্দেহ আরও বেড়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন