পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ৩৩ জন বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪৮২ জনকে আটক করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি পুরাতন রিভলভার, ২টি দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় এলজি, ৬ রাউন্ড গুলি, কয়েকটি ধারালো অস্ত্র ও কিরিচ।
This post was viewed: 34