Ridge Bangla

শাপলা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিকভাবে দেখা উচিত নয়। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন, ফেব্রুয়ারিতেও হলেও এনসিপি অংশগ্রহণ করতে প্রস্তুত।

তবে তিনি যোগ করেন, জুলাই সনদের আইনগত ভিত্তি, বিচারিক প্রক্রিয়ার রূপরেখা ছাড়া শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি ও তরুণ প্রজন্ম মেনে নেবে না। আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে তাদের প্রতীক ‘শাপলা’ দিতে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে।

সারজিস আলম বলেন, কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে চাই। শাপলা প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে। আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করব।

তিনি আরও বলেন, এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। কারণ, সনদের আইনগত ভিত্তি ও গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়। গণভোটে সনদ পাশ হলেও তার বাস্তবায়ন ও সরকারের বাধ্যবাধকতা স্পষ্ট না হওয়া পর্যন্ত এনসিপি স্বাক্ষর করতে পারবে না।

এসময় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার বক্তব্য রাখেন। জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

This post was viewed: 35

আরো পড়ুন