Skip to main content

Ridge Bangla

আটলান্টিকের ভূতুড়ে জাহাজ মেরি সেলেস্ট রহস্য: জাহাজটি ফিরেছিল, মানুষগুলো আর ফেরেনি!

১৮৭২ সালের ৪ ডিসেম্বর। আটলান্টিক মহাসাগরে আজোরেস দ্বীপপুঞ্জের পূর্বে এগিয়ে চলেছে কানাডীয় ব্রিগ্যান্টাইন দেই গ্রাটিয়া। একসময় দূরে আরেকটি জাহাজ নজরে এলো। অস্বাভাবিকভাবে চলছে সেটি। কখনো বাতাসের দিকে মুখ ঘুরছে, আবার পথ হারিয়ে সরে যাচ্ছে। কোনো সংকেত নেই, ডেকে কোনো মানুষও দেখা যাচ্ছে না। ক্যাপ্টেন ডেভিড মোরহাউস কাছাকাছি গিয়ে জাহাজটিকে চিনতে পারলেন। সেটি মেরি সেলেস্ট। নিউইয়র্ক […]

দ্য লস্ট কলোনি অব রোয়ানোকে: ১১৭ জন মানুষের নিখোঁজ-রহস্য

১৫৯০ সালের ১৮ আগস্ট। প্রায় তিন বছর পর রোয়ানোকে দ্বীপে পা রাখলেন জন হোয়াইট। এই দ্বীপেই রেখে গিয়েছিলেন নিজের মেয়ে এলিনর, জামাতা অ্যানানিয়াস ডেয়ার, সদ্যোজাত নাতনি ভার্জিনিয়া ডেয়ার এবং আরও শতাধিক ইংরেজ বসতি স্থাপনকারীকে। তাঁর আশা ছিল- এতদিন পর হয়তো উপনিবেশটি বড় হয়েছে, নতুন ঘর উঠেছে, ক্ষেতখামার তৈরি হয়েছে। অন্তত পরিবারের কাউকে তো দেখা যাবে। […]

হারিয়ে যাওয়া আটলান্টিস: ২,৪০০ বছর ধরে যে শহরকে খুঁজছে মানুষ

এই লেখার শুরুতেই চলুন কল্পনার রাজ্য থেকে ঘুরে আসা যাক। সমুদ্রের ওপারে আছে এক বিপুল সমৃদ্ধ দ্বীপরাজ্য। শহরের কেন্দ্র ঘিরে রয়েছে একের পর এক বৃত্তাকার জলপথ ও ভূমির বলয়। মন্দিরে সোনা, রুপা ও হাতির দাঁতের অলংকরণ, বিস্তৃত বন্দর, শক্তিশালী নৌবহর, উর্বর কৃষিজমি, অসীম সম্পদ। এত শক্তিশালী সেই রাষ্ট্র যে একসময় ইউরোপ ও উত্তর আফ্রিকার বড় […]

এরিয়া ৫১: এলিয়েনের গোপন ঘাঁটি, নাকি আমেরিকার সবচেয়ে রহস্যময় সামরিক পরীক্ষাগার?

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার মরুভূমিতে এমন একটি জায়গা আছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। চারপাশে বিস্তীর্ণ অনুর্বর ভূমি, পাহাড় আর শুকনো হ্রদ। আকাশপথেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। কাছাকাছি গেলেই দেখা যায় সতর্কবার্তা, নিরাপত্তাকর্মী আর নজরদারির ব্যবস্থা। জায়গাটির সরকারি কাজকর্মের বড় অংশ আজও প্রকাশ্যে জানা যায় না। নাম তার এরিয়া ৫১। দশকের পর দশক ধরে এই নামের সঙ্গে […]

জোডিয়াক কিলার: ৫ খুন, সাংকেতিক চিঠি আর অর্ধশতাব্দীর এক অমীমাংসিত রহস্য

১৯৬৯ সালের ১১ অক্টোবর রাতের বেলা। সান ফ্রান্সিসকোর অভিজাত প্রেসিডিও হাইটস এলাকায় ট্যাক্সিচালক পল স্টাইনের গাড়িতে যাত্রী হয়ে উঠেছিলেন এক ব্যক্তি। কিছুক্ষণ পর ওয়াশিংটন ও চেরি স্ট্রিটের কাছে সেই যাত্রীই স্টাইনের মাথায় গুলি করেন। তারপর মৃত চালকের শার্টের একটি অংশ কেটে নিয়ে হেঁটে চলে যান! প্রথমে ঘটনাটিকে সাধারণ ডাকাতি বলে মনে হয়েছিল। কিন্তু তিন দিন […]

ডি. বি. কুপার: বিমান থেকে ২ লাখ ডলার নিয়ে উধাও হওয়া সেই রহস্যময় মানুষ

১৯৭১ সালের ২৪ নভেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের আগের বিকেল। অরেগনের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যবয়সী এক ব্যক্তি কাউন্টারে গিয়ে নগদ ২০ ডলার দিয়ে সিয়াটলগামী নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইনসের ফ্লাইট ৩০৫-এর ওয়ান ওয়ে টিকিট কিনলেন। টিকিটে নাম লিখলেন- ড্যান কুপার। কয়েক ঘণ্টা পর সেই মানুষটি ২ লাখ ডলার, একটি প্যারাস্যুট এবং নিজের প্রকৃত পরিচয় নিয়ে একটি বোয়িং ৭২৭ […]

ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট: ৬০০ বছরেও যে রহস্যময় বইয়ের পাঠোদ্ধার হয়নি

একটি পুরনো বই খুলে আপনি দেখলেন- পাতার পর পাতা লেখা রয়েছে। অক্ষরগুলো পরিষ্কার, হাতের লেখা গোছানো, শব্দগুলোর মধ্যে ফাঁক আছে, কোথাও দীর্ঘ প্যারাগ্রাফ, কোথাও ছোট ছোট অংশ। পাশে আঁকা গাছপালা, তারকা, রাশিচক্রের মতো বৃত্ত, ঔষধি উদ্ভিদের শিকড়, রহস্যময় নল-নালা আর সবুজ পানিতে দাঁড়িয়ে থাকা নগ্ন নারীর ছবি। প্রথম দেখায় মনে হবে, একটু সময় দিলেই হয়তো […]

দিয়াতলভ পাস রহস্য: বরফের পাহাড়ে ৯ অভিযাত্রীর মৃত্যুর অমীমাংসিত রহস্য

১৯৫৯ সালের ফেব্রুয়ারির এক হাড়কাঁপানো রাত। সোভিয়েত ইউনিয়নের উত্তর উরাল পর্বতমালা তখন তুষারের নিচে চাপা। চারপাশে জনমানবের চিহ্ন নেই। তাপমাত্রা হিমাঙ্কের বহু নিচে, বইছে প্রবল বাতাস। এমন প্রতিকূল পরিবেশে পাহাড়ের ঢালে একটি তাঁবুর ভেতরে রাত কাটাচ্ছিলেন নয়জন অভিজ্ঞ অভিযাত্রী। তারপর কোনো এক মুহূর্তে এমন কিছু ঘটল, যার কারণে তাঁরা তাঁবুর স্বাভাবিক দরজা ব্যবহার না করে […]