মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সতর্ক অবস্থান ও দ্রুত তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সীমান্তের একটি অংশে এ ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় সন্দেহজনক পরিস্থিতির খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী […]
‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগানে মুখর তেহরান

ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষের ঢল নেমেছে। অনুষ্ঠানে অংশ নেওয়া জনতার কণ্ঠে ছিল ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’সহ বিভিন্ন স্লোগান। রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হন। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তারা শোকমিছিলে অংশ নেন এবং […]
স্ত্রীর মন্তব্যে ‘উত্তেজিত’ হয়ে হত্যা, যাবজ্জীবনের বদলে ৭ বছরের সাজা দিল হাইকোর্ট

ভারতের মধ্যপ্রদেশে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, স্ত্রীর একটি মন্তব্যে অভিযুক্ত তাৎক্ষণিকভাবে চরমভাবে উত্তেজিত হয়ে আত্মনিয়ন্ত্রণ হারান, যা মামলার রায়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে ধরা হয়েছে। রায়ে বলা হয়, বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্ত্রী কিরণ স্বামী শিবকে উদ্দেশ করে বলেন, ‘তোমার মতো হাজারটা […]
মানসিক স্বাস্থ্যসেবার সংকটে ৫ বছরে আত্মহত্যা করেছেন ৬৫ পুলিশ সদস্য

বাংলাদেশ পুলিশে নিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের অভাব উদ্বেগজনক হয়ে উঠেছে। পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ৬৫ জন পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রয়োজনীয় মানসিক সহায়তার ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ১০ জন, ২০২১ […]
দুধ দিয়ে গোসল, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা তরুণের

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক তরুণ দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক পরিচয় ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করে পরে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ১০টার দিকে জেলার বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনা […]
বিশ্বে এক বছরে যুক্ত হয়েছে ১০ লাখ নতুন ধনকুবের, বৈষম্যে শীর্ষে আমিরাত ও রাশিয়া

বিশ্বজুড়ে ধনকুবেরের সংখ্যা দ্রুত বাড়লেও একই সঙ্গে অর্থনৈতিক বৈষম্যও আরও প্রকট হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএসের সর্বশেষ বৈশ্বিক সম্পদ প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালে বিশ্বে নতুন করে প্রায় ১০ লাখ মানুষ ধনকুবেরের তালিকায় যুক্ত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, টানা তৃতীয় বছরের মতো বৈশ্বিক ব্যক্তিগত সম্পদের পরিমাণ বেড়েছে। ২০২৫ সালে মোট ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পেয়েছে ১০.৮ শতাংশ, যা […]
কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

নীলফামারীর জলঢাকা উপজেলায় কর্মস্থলে যাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানী রায় (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক স্বপন রায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি রানী রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। […]
সাপের কামড়ে শিশুর মৃত্যু, ৩ ঘণ্টা ঝাড়ফুঁকের পর হাসপাতালে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে রহিদ বেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রায় ৩ ঘণ্টা দুই ওঝার ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত […]
বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানির একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে। পরে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বালোচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। সংগঠনটি কয়েক […]