মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি

দেশের কয়েকটি বিভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত […]
কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় আছায় সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে ঘটা এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশে খেলার সময় আছায় সরদার দুই শিশুকে প্রলোভন দেখিয়ে কাছেই […]
নোয়াখালীতে সংঘর্ষের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার, দুই থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গত দুই দিনে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। তিনি জানান, শনিবার দিবাগত […]
ফ্রিল্যান্সার-কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়ে উৎস কর থাকছে না

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বিদেশি উৎস থেকে অর্জিত আয় দেশে আনার ক্ষেত্রে আগামী অর্থবছর থেকে আর উৎসে কর কাটা হবে না। এ লক্ষ্যে আয়কর আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি […]
সংকট কাটাতে রেলে বড় উদ্যোগ: বহরে যুক্ত হচ্ছে ১০০ ইঞ্জিন

দীর্ঘদিনের তীব্র লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচ সংকট কাটিয়ে বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও গতিশীল করতে বড় উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। বিএনপি ক্ষমতা গ্রহণের পর এবার রেলের কোচ কেনার এই বড় সিদ্ধান্ত নেওয়া হলো। পরিকল্পনার অংশ হিসেবে সংকটের মাঝেই রেল বহরে নতুন ১০০টি ইঞ্জিন যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে […]
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. তোজাম্মেল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনের ঘোষণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি […]
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩ মে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সম্প্রতি উপসচিব […]
দেশে বিদ্যুতের ঘাটতি নেই: জ্বালানিমন্ত্রী

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ঝড়-বৃষ্টি, সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটি কিংবা অন্যান্য কারিগরি কারণে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা […]
১১ জুন জাতীয় বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস হবে: চিফ হুইপ

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাস করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, ১৬ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। প্রয়োজন […]
বিজিবি-বিএসএফ বৈঠকে গুরুত্ব পাবে পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে অবৈধ পুশ-ইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে […]
৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে এবং আগামী ৯ জুলাই পর্যন্ত তা চলবে। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বিস্তারিত আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম চূড়ান্ত করা হয়। পরে সংসদ সচিবালয় এ সংক্রান্ত তথ্য জানায়। স্পিকার হাফিজ […]
গরুর মাংস হিসেবে ঘোড়ার মাংস বিক্রি ঠেকাতে গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস অবৈধভাবে বাজারজাতকরণ প্রতিরোধে ৯০ দিনের মধ্যে একটি সমন্বিত গাইডলাইন ও অ্যাকশন প্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়ে সরকারকে রুল (শোকজ) জারি করেছেন আদালত। রোববার (৭ জুন) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ […]
হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (৭ জুন) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত ও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। মৃতদের মধ্যে ঢাকা […]
অস্ট্রেলিয়া সফর নিয়ে গুঞ্জন, দেশে ফেরার কথা জানালেন ফারুকী

অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, তিনি আর দেশে ফিরবেন না। তবে এ ধরনের বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী নিজে। রোববার (৭ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুকী বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আগেও তার নিজস্ব পেশাগত জীবন ছিল। সরকারি দায়িত্ব […]
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি ৭৬ জন ভোটারের মধ্যে ৭৩ জনের সমর্থন পান, যা এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট। শনিবার অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে ক্লাব কোটায় কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হন। তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর সৈয়দ বোরহানুল […]
পুশইন প্রতিরোধে সীমান্তে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিরোধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তবর্তী ২৬ জেলায় প্রায় ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে সংযুক্ত প্রায় ৪ হাজার ৪৮৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে টহল, নজরদারি ও […]
বাজেট অধিবেশনে ১৯১টি প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। এ অধিবেশনে সংসদ সদস্যদের করা ১৯১টি প্রশ্নের উত্তর দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম চূড়ান্ত করা […]
রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার বিচার মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কার্যক্রম এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মামলার রায় ঘোষণার পর রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত পরিচালনা করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। […]
রামিসা হত্যা মামলার রায় তিন মাসে কার্যকরের আশা আইনমন্ত্রীর

পল্লবীর শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যা মামলার রায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তিন মাসের মধ্যেই কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটির রায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে দেওয়া হয়েছে। তবে দ্রুত রায় ঘোষণা হলেও বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ […]
আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন আজ রোববার শুরু হচ্ছে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা এবং অনুমোদনের গুরুত্বপূর্ণ কার্যক্রম এই অধিবেশনেই সম্পন্ন হবে। […]