দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৭ জুন) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত ও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে ৩ জন রয়েছেন। ফলে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে।
This post was viewed: 3