বৃহস্পতিবার ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, সুদহার অপরিবর্তিত

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধ (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি (Monetary Policy Statement – MPS) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে একমাত্র অগ্রাধিকার ধরে রেখে কঠোর বা সংকোচনমূলক নীতি বহাল রাখা হচ্ছে। ফলে নীতিগত সুদহার বা পলিসি রেপো রেট ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে, সামান্য কমার আভাস থাকলেও […]
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট ৪ লাখ ছাড়িয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩ জন প্রবাসী ভোটদানের পর সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। ইতিমধ্যেই ১৯ হাজার ৩৮৮টি ব্যালট দেশে পৌঁছেছে। এছাড়া দেশের ভেতরে যারা […]
ভারতের লোকসভায় বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে ভারতের লোকসভা। বুধবার (২৮ জানুয়ারি) ভারতের সংসদের বাজেট অধিবেশনের সূচনালগ্নে শোক প্রস্তাবের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। অধিবেশন শুরুর আগে লোকসভায় উপস্থাপিত শোক প্রস্তাবে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক এক বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী […]
নির্বাচনি দায়িত্বে আওয়ামী লীগের কোনো দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্বে আওয়ামী লীগের কোনো সদস্য জড়িত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, […]
নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য, সংযম ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বুধবার (২৮ জানুয়ারি) পটুয়াখালী ও খুলনা অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের সময় […]
নির্বাচনের দিন নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে নৌযান চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নৌ-সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু […]
কনা আমাকে শত্রু মনে করেন জানা ছিল না: ন্যান্সি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সংগীতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তিনি প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এবার তিনি প্রায় ১৬ বছর আগের একটি পুরোনো ছবি প্রকাশ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত একটি ছবিতে ন্যান্সির পাশে জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে দেখা যায়। ছবিটি ২০১১ সালের […]
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ের মধ্যে দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং কুয়াশা দেখা দিতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও […]
দেশের সব মাদরাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৩তম জাতীয় নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদরাসাগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী প্রচারণা করবেন মাদরাসা প্রধানরা। গণভোটের ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রচারণা চালাতে হবে। আজ বুধবার মাদরাসা শিক্ষা […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও ভোটারদের সুরক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ তিন জেলায় মাঠে নামবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ঢাকা সেক্টরের আওতাধীন পাঁচ ব্যাটালিয়নের বিভিন্ন এলাকায় মোট ৩৮ প্লাটুন মোতায়েন করা হবে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান […]
টয়লেট থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০০৩ সালে পুলিশ সার্ভিসে যোগ দেওয়া এই কনস্টেবল বর্তমানে যাত্রাবাড়ী ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল […]
নির্বাচন সামনে রেখে র্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র্যাবের আভিযানিক সক্ষমতা জোরদারে ১৬৩টি যানবাহন কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে বিদ্যুৎ, […]
বিএনপি ক্ষমতায় এলে গুমের রাজনীতি বন্ধ করা হবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে আর কোনো গুমের ঘটনা ঘটবে না। তিনি দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপুল বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরে আসবে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস […]
পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে রদবদল এনে যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের। এই ব্যাচের মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও বিদ্যমান শূন্যপদের ভিত্তিতে […]
বরিশালে যৌন হয়রানি ও দুর্নীতিতে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বরিশালে এক শিক্ষার্থীকে দিয়ে যৌন হয়রানির মিথ্যা মামলা এবং স্কুল জাতীয়করণে দুর্নীতির অভিযোগে ২৪ শিক্ষকসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম […]
কাজলের ‘রহস্যময়’ বার্তা

বলিউড অভিনেত্রী কাজল মুখার্জির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি নতুন, ইঙ্গিতপূর্ণ পোস্ট নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। কাজল সম্প্রতি ফেসবুকে চারটি নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে বিস্কিট রঙের ওয়েস্টার্ন পোশাকে তাকে মোহনীয় রূপে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া রহস্যময় ক্যাপশনে তিনি লেখেন, প্রতিদিনই আমার প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা সম্পূর্ণরূপে হতবাক হন। ভক্তরা নায়িকার পোস্টে মন্তব্য করে […]
গাইবান্ধায় পাচারকালে ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালকের জরিমানা

গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার খোলাহাটী ইউনিয়নের কদমতলী এলাকা থেকে ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু। এ সময় সার পরিবহনের […]
ভারত থেকে এলো ৫১০ টন চাল

টানা তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারত থেকে চারটি পৃথক চালানে মোট ৫১০ টন নন-বাসমতি সিদ্ধ চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ১৪টি ট্রাকে আনা এসব চাল খালাস করা হয়েছে। চাল আমদানি করেছে ‘হাজী মুসা করিম অ্যান্ড সন্স’। দেশের […]
সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন জারি

সরকার সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় অনুমোদনের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরির […]
দীর্ঘ অনিয়মের পরে অবসায়নের পথে ৬ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও ভয়াবহ খেলাপি ঋণের কারণে দেশের নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান অবসায়নের পথে। বাকি তিনটি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে পুনরুদ্ধারের সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) তিন থেকে ছয় মাসের মধ্যে আর্থিক […]