শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দীর্ঘ সময় পর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এ ধরনের আয়োজন করতে যাচ্ছে দলটি। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএনপির দলীয় সূত্র জানায়, […]
রুশ তেলবাহী ট্যাংকার জব্দে যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা

উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বিশেষ বাহিনী ‘মারিনেরা’ নামের […]
ভারতের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তাবিত এক বিলে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাস হলে ভারতসহ কয়েকটি দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবে যুক্তরাষ্ট্র সরকার। এ তথ্য জানিয়েছেন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। বুধবার (৭ জানুয়ারি) সিনেটর গ্রাহাম জানান, ট্রাম্পের সঙ্গে একটি ‘অত্যন্ত […]
জাপানে শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানে শিশুদের মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকার নতুন একটি জাতীয় সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে। এর লক্ষ্য হলো বুলিং, উদ্বেগ ও আত্মহত্যার ঝুঁকিতে থাকা শিশুদের প্রাপ্তবয়স্কদের সঙ্গে খোলামেলা কথা বলতে উৎসাহিত করা। ২০২৪ সালে দেশটিতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে রেকর্ড ৫২৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সামগ্রিকভাবে আত্মহত্যার হার কমলেও শিশু-কিশোরদের মধ্যে তা বেড়েছে। একই সময়ে […]
২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখনও শুরু হতে কয়েক মাস বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ২৬ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে তৈরি হয়েছে, যার মধ্যে ২০ জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি স্থানগুলো শেষ মুহূর্তে নির্ধারিত হবে। লিওনেল স্কালোনির দল গ্রুপ জে-তে খেলবে এবং গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত […]
অবৈধ আইফোন তৈরির কারখানা: ডিবির অভিযানে ঢাকায় তিনজন গ্রেপ্তার

বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে আনা যন্ত্রাংশ ল্যাবে সংযোজন করে আইফোনের আদলে মোবাইল তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত একটি অবৈধ চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একযোগে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোনের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ ও সংযোজন […]
আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ছয় দফা দাবি পূরণ না হওয়ায় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি। ফলে দেশের ঘরোয়া ও বাণিজ্যিক খাতে এলপিজি ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বুধবার […]
২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশসহ ১০টি দল এই বাছাইপর্বে অংশ নেবে, যার মধ্য দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য বাকি চারটি দল নির্ধারিত হবে। বাছাইপর্বের ম্যাচগুলো ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এবং মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট […]
ইমরান হাশমিকে কেন বিমানবন্দরে সন্দেহের চোখে দেখা হতো?

ইমরান হাশমি জানান, বিমানবন্দরে গেলেই তাঁকে প্রায়ই সন্দেহের চোখে দেখা হতো এবং একাধিকবার কঠোর নিরাপত্তা পরীক্ষার মুখে পড়তে হয়েছে। তাঁর ধারণা, অনেক সময় তাঁকে অন্য কারও সঙ্গে গুলিয়ে ফেলা হতো বলেই এমনটা ঘটত। বাস্তব জীবনে এই অভিজ্ঞতা থাকলেও আসন্ন ছবি ‘তস্করী: দ্য স্মাগলার্স ওয়েব’-এ তিনি শুল্ক দফতরের একজন আধিকারিকের ভূমিকায় অভিনয় করছেন। ছবির এক অনুষ্ঠানে […]
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাই এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএমএনএস)। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত চলা অভিযানে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানাকে কেন্দ্র করে তল্লাশি চালানো হয়। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং […]
আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের মোট গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে […]
আগামী জাতীয় নির্বাচনে চোখ থাকবে যেসব তরুণ রাজনীতিবিদের দিকে

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কেবল একটি নির্বাচনী ক্যালেন্ডারের পাতা নয়, বরং এটি একটি নতুন যুগের সূচনালগ্ন। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান দেশে বিগত দেড় দশকের বেশি সময় ধরে বিরাজমান ফ্যাসিবাদী শক্তির পতন ঘটিয়ে যে পূর্ণতা পেয়েছিল, তার চূড়ান্ত প্রতিফলন ঘটতে যাচ্ছে ব্যালট বাক্সে। এবারের নির্বাচনে প্রথাগত রাজনীতির মোড়ক ছাপিয়ে […]
কনকনে শীতে শরীরের জন্য জরুরি ৫ ভিটামিন

শীতের আগমনী সুরের সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ-রস যেমন বদলায়, তেমনি আমাদের শরীরেও পড়ে তার অনিবার্য প্রভাব। শীতল তাপমাত্রায় ভাইরাস দ্রুত বিস্তার লাভ করে, ফলে এই মৌসুমে সর্দি-কাশি, জ্বর ও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই শীতকালে রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, সঠিক পুষ্টি ও সচেতন খাদ্যাভ্যাস শীতকালীন অসুস্থতা মোকাবিলায় বড় ভূমিকা রাখতে […]
ঋতু পরিবর্তনের সঙ্গে পারফিউমও কি বদলানো দরকার?

বাংলাদেশ ষড়ঋতুর লীলাভূমি। প্রতি মৌসুমেই প্রকৃতির রঙ বদলের সঙ্গে তাল মিলিয়ে বদলে যায় আমাদের জীবনযাপন, পোশাক-আশাক, খাদ্যাভ্যাস থেকে শুরু করে ত্বকের যত্নের রীতি। কিন্তু অনেকেই হয়তো খেয়াল করি না, ঋতু পরিবর্তনের সঙ্গে আমাদের পারফিউম বা সুগন্ধির পছন্দও বদলে যাওয়া উচিত। বিশেষজ্ঞরা বলেন, আবহাওয়ার তারতম্য শুধু পরিবেশই বদলায় না, আমাদের শরীরের তাপমাত্রা ও ত্বকের রসায়নেও পরিবর্তন […]