Ridge Bangla

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দর এলাকায় প্রবেশ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিডিউল অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী […]

২,০০০ কিডনি বিনামূল্যে প্রতিস্থাপনের মাইলফলক স্থাপন করলেন অধ্যাপক কামরুল ইসলাম

স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম চিকিৎসাক্ষেত্রে একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। গত মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে নিজস্ব প্রতিষ্ঠান সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে তিনি সফলভাবে ২,০০০তম বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। দেশে এ পর্যন্ত সম্পন্ন হওয়া মোট কিডনি প্রতিস্থাপনের প্রায় অর্ধেকই সম্পাদিত হয়েছে এই প্রচারবিমুখ চিকিৎসকের নেতৃত্বে। প্রতি সপ্তাহে গড়ে পাঁচটি […]

ডেভিল হান্টে ১১ দিনে গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭ জন

সারাদেশে অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ জোরদার করা হয়েছে। গত ১১ দিনের এই ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১২ ডিসেম্বর […]

স্মৃতিতে দিব্যা ভারতী, আজও মেলেনি যে প্রশ্নের উত্তর

বলিউডের রুপালি জগতে এমন কিছু নক্ষত্র আসে, যারা ক্ষণিকের উপস্থিতিতেই আকাশ ছুঁয়ে যায়। নব্বইয়ের দশকের শুরুতে এমনই এক ধূমকেতু ছিলেন দিব্যা ভারতী। মাত্র ১৮ বছর বয়সে হিন্দি সিনেমার দুনিয়ায় তিনি যে ঝড় তুলেছিলেন, তা আজও এক অলীক কল্পনা মনে হয়। কিন্তু সাফল্যের শিখরে থাকা অবস্থায় ১৯৯৩ সালের ৫ এপ্রিলের এক কালরাত সবকিছু স্তব্ধ করে দিয়েছিল। […]

টেইলর সুইফটের মহতী উদ্যোগ: ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে ১১ কোটি টাকার অনুদান

পপ সংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট শুধু তাঁর গান দিয়েই নয়, মানবিকতায়ও অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সাম্প্রতিককালে তিনি যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) অনুদান দিয়েছেন, যা ছুটির মৌসুমে ক্ষুধা মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখবে। ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী ক্লেয়ার বাবিনো ফন্তেনো এই অনুদানের জন্য গভীর কৃতজ্ঞতা […]

শুভ বড়দিন আজ

আজ ২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’। খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনেই বেথলেহেম নগরে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। মানবজাতির মুক্তি, শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে তাঁর আগমনকে স্মরণ করেই বিশ্বজুড়ে দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা, ধর্মীয় আচার ও […]